ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইয়ং ফ্রেন্ডস ক্লাবের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
৩১ মে ২০২৬, ১৭:৪২
আপডেট  : ৩১ মে ২০২৬, ১৭:৪৮

ফেনী শহরের পশ্চিম উকিলপাড়া আবিদ মুন্সি সড়কস্থ ক্রীড়া ও সামাজিক সংগঠন ইয়ং ফ্রেন্ডস ক্লাব (ওয়াইএফসি)-এর নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান-২০২৬ গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা কামরুল হাসান মাসুদ। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য সিনিয়র সাংবাদিক শাহ্ মহিউদ্দিন শাহিন এবং আবু জোবায়ের মুন্না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. শাহরিয়ার। এ সময় নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, যুব সমাজকে কিশোর গ্যাং, মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি এবং মানবিক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে ইয়ং ফ্রেন্ডস ক্লাব দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ওয়াইএফসির নতুন কমিটি এলাকার যুব পঞ্চায়েতের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খেলাধুলার প্রসারের পাশাপাশি এলাকার উন্নয়ন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ক্লাবের সভাপতি শাহরিয়ারের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ক্লাবের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

পরে অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আমার বার্তা/এমই

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের ভূঞাপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

ঠাকুরগাঁওয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, স্বামী পলাতক

ঠাকুরগাঁও সদর উপজেলায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় আদালতের

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত 

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়

রাশিয়ার হামলায় একদিনেই ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

তহবিল সংকটের মধ্যে রোহিঙ্গাদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি হাজি

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

শহিদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপ জয়ের জন্য দেশ ছাড়ার আগে উচ্ছ্বসিত তপু বর্মণরা

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

ইয়ং ফ্রেন্ডস ক্লাবের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত

শর্ত না মানলে ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

দলের দুঃসময়ের কাণ্ডারি আরিফুল ইসলাম আরিফকে মূল্যায়নের দাবি তৃণমূলের

শুরু হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার বিচারকাজ, সোমবার চার্জগঠন শুনানি

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫: স্বাস্থ্য অধিদপ্তর

ইরানের সক্ষমতা নিয়ে শত্রুদের কৌশল ভুল ছিল: আইআরজিসি কমান্ডার

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁওয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, স্বামী পলাতক