
শহিদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি আরও বলেন, বিএনপির জন্য সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে।
রোববার (৩১ মে) প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর বলেন, ২০২৪ সালে আমরা একটি সফল আন্দোলন করেছিলাম। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি সফল নির্বাচনও পার হয়ে এসেছি। আসুন, জনগণকে দেওয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করি।
বিএনপি বিধ্বস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক, আমাদের তা পূরণ করতে হবে। জনগণের দৃষ্টিতে আমাদের সফল হতে হবে।
এ সময় তিনি নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ অনুধাবনের আহ্বান জানান।
আমার বার্তা/এমই

