ই-পেপার সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে চালকসহ ৪ জনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৬, ১০:৩১

রাঙামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। তাদের মধ্যে ৩ জনের মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ৬ জনকে হাসপাতালে আনা হয় যাদের মধ্যে ৩ জন মৃত ছিলেন। ১ জন গুরুতর আহতকে চট্টগ্রামে রেফার করেছি আমরা অন্য ২ জন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদেরকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।’

ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় ধস

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু

২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন: ডিএফওকে মন্ত্রীর ফোন

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তাকে (ডিএফও) ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা

জয়পুরহাটে চোর সন্দেহে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে বাদশা (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা, আলোচনায় একাধিক নাম

গ্যাসের চাপ বাড়ায় চালু হচ্ছে কারখানা, তবে শঙ্কা কাটেনি

ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী

যুদ্ধের চাপে সংকটে ইরানের অর্থনীতি, দিশেহারা সাধারণ মানুষ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০১: স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন: ডিএফওকে মন্ত্রীর ফোন

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বংশালে হেলমেট গোডাউনে আগুন: সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

ইফুটবল টপআপ সেবা চালু করেছে টার্গেট আইটি

আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: মিয়া গোলাম পরওয়ার

ভয়াবহ ডেভিয়েশনে ইঞ্জিনিয়ার কামালের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ 

‘অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে’

বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভান্ডার তৈরি করেছিল: প্রতিমন্ত্রী আজাদ

অস্ট্রেলিয়ায় শান্তদের ঐতিহাসিক জয়ে ক্রীড়ামন্ত্রী ও বাফুফের অভিনন্দন

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে: এরদোয়ান