ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

২৩ জুলাই থেকে ঢাকায় 'টপ থাই ব্র্যান্ডস ২০২৬' ও 'থাই গো’মে গালা' শুরু

রানা এস এম সোহেল:
২২ জুলাই ২০২৬, ১৬:৪৪

রাজধানীতে আগামী ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী 'টপ থাই ব্র্যান্ডস ২০২৬' এবং 'থাই গুরমে গালা' ভলিউম-৩। প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার গ্র্যান্ড বলরুম ও ক্যাফে বাজার রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে থাইল্যান্ডের পণ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

গত সোমবার (২০ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া 'টপ থাই ব্র্যান্ডস ২০২৬'-এর এটি ২১তম আসর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে ঢাকায় থাইল্যান্ড দূতাবাসের

মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) অনুসর্ন কৌতিপভিত্তায়া, এই মেলার মাধ্যমে দুদেশের সম্পর্ক, ব্যবসায় ও পিপল টু পিপল যোগাযোগ বাড়বে। বাংলাদেশ দক্ষিন এশিয়ায় থাইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ বানিজ্য অংশিদার। আমাদের এই মেলায় শুধু থাই পণ্যকে তুলে ধরা নয়, আমাদের দুদেশের বানিজ্যকে টেকশই ও সম্প্রসারিত করা।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের আসরে ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাইল্যান্ডের শীর্ষ কোম্পানির পাশাপাশি তাদের বাংলাদেশি আমদানিকারক ও এজেন্টরাও এতে অংশ নেবেন। খাদ্য ও পানীয়, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা, ওয়েলনেস, ফ্যাশন, বিউটি ও কসমেটিকস, নির্মাণসামগ্রী, কেমিক্যাল ও লুব্রিকেন্ট, স্টেশনারি এবং শিশু পরিচর্যাসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হবে।

মেলার অন্যতম আকর্ষণ 'বিজনেস ম্যাচমেকিং সেশন', যেখানে থাই কোম্পানিগুলো বাংলাদেশি আমদানিকারক, পরিবেশক, ব্যবসায়ী ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে সরাসরি বৈঠক করবে। আয়োজকদের আশা, এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদার হবে।

মেলায় ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি থাই ঐতিহ্যবাহী নৃত্য, মুয়ে থাই (থাই বক্সিং) প্রদর্শনী, ফ্যাশন শো, র‍্যাফেল ড্রসহ বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন থাকবে। আগামী ২৩ জুলাই দুপুর ১টায় গ্র্যান্ড বলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকার কথা রয়েছে।

একই সময়ে বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল উইংয়ের সহযোগিতায় হোটেলের ক্যাফে বাজার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে 'থাই গুরমে গালা' ভলিউম-৩। সেখানে দর্শনার্থীরা খাঁটি থাই খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি থাই সংস্কৃতির নানা দিক উপভোগ করতে পারবেন।

এবারের ফুড ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন থাইল্যান্ডের চিয়াং মাই থেকে আগত খ্যাতনামা সেলিব্রিটি শেফ ব্রুংতানা নিমনু। বিশ্বের বিভিন্ন দেশে থাই রন্ধনশৈলী তুলে ধরার পাশাপাশি ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে থাই খাবারের বিশেষ কুলিনারি অভিজ্ঞতা পরিচালনার মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি পান।

উৎসবে অতিথিদের জন্য থাকবে থাই বুফে লাঞ্চ, ব্রাঞ্চ ও ডিনারে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার। নির্বাচিত ব্যাংক কার্ডে 'ডাইন ৪, পে ১' পর্যন্ত বিশেষ অফারের পাশাপাশি থাকবে লাইভ থাই লোকনৃত্য, র‍্যাফেল ড্র, বুফে ব্রাঞ্চের সঙ্গে সুইমিং পুল ব্যবহারের সুযোগ এবং শিশুদের জন্য 'মেক ইয়োর ওন পিজ্জা' কার্যক্রম।

আয়োজন সফল করতে সহযোগিতার জন্য বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাস, থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি, মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) অনুসর্ন কৌতিপভিত্তায়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাই এয়ারওয়েজ এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানিয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা।

আয়োজকদের মতে, বাণিজ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সমন্বয়ে এবারের আয়োজন বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

আমার বার্তা/এমই

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড পেলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

আশ শিফা দিয়ামনি-ই কমিউনিকেশনের স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সমাজসেবক ও খন্দকার গ্রুপের চেয়ারম্যান

প্রকল্প বাস্তবায়নে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে নতুন কাঠামো: প্রতিমন্ত্রী

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে

মেগা প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি: ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সরকারের

দীর্ঘদিন ধরে চলমান মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নে বিলম্ব, বারবার ব্যয় বৃদ্ধি ও জবাবদিহির ঘাটতি নিয়ে তদন্ত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: বিদ্যুৎমন্ত্রী

দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও বিল আদায় নিশ্চিত করতে এই খাতকে বেসরকারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে অবস্থানরত গবেষকদের দেশের উচ্চশিক্ষায় যুক্ত করতে উদ্যোগ ইউজিসির

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড

বাংলাদেশি জাতীয়তাবাদই ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করে: তথ্যমন্ত্রী

চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে: আনোয়ারুল ইসলাম

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড পেলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

প্রকল্প বাস্তবায়নে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে নতুন কাঠামো: প্রতিমন্ত্রী

আগস্টেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি, ত‍্যাগীরা প্রাধান্য পাচ্ছেন

সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ

দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে

জেন-জি আন্দোলন নিয়ে পার্লামেন্টে মোদিকে তীব্র আক্রমণ আখিলেশ যাদবের

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ

মেগা প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি: ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সরকারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি: আসিফ মাহমুদ

ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত ৫০ প্রশাসন ক্যাডার, হবে এসিল্যান্ড পদায়ন