ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকল্প বাস্তবায়নে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে নতুন কাঠামো: প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২২ জুলাই ২০২৬, ১৯:১০
আপডেট  : ২২ জুলাই ২০২৬, ১৯:১২
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একনেক সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। ছবি: পিআইডি

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রকল্পের ব্যয় নির্ধারণে ব্যবহৃত বিদ্যমান রেট শিডিউল পর্যালোচনা করে নতুন কাঠামো প্রণয়নের কাজও চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একনেক সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।

জোনায়েদ সাকি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পুরো প্রক্রিয়াকে আরও যৌক্তিক ও সময়োপযোগী করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী নতুন নীতিমালা ও বাস্তবায়ন নির্দেশিকা চূড়ান্ত করার কাজ চলছে।

তিনি জানান, এ বিষয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) একটি প্রতিবেদন জমা দিয়েছে, যা বর্তমানে পর্যালোচনায় রয়েছে। একই সঙ্গে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের নতুন নীতিমালার খসড়াও প্রস্তুত করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর করার উদ্যোগ নিয়েছে। ধাপে ধাপে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো হবে।

তিনি আরও জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী সংস্থার পৃথক রেট শিডিউল ব্যবহারের কারণে প্রকল্প ব্যয় নির্ধারণে অসঙ্গতি ও প্রশ্ন তৈরি হচ্ছে। এ কারণে বিষয়টি পুনর্বিবেচনা করতে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। কমিটি ইতোমধ্যে একাধিক বৈঠক করেছে এবং শিগগিরই নতুন রেট শিডিউল সংক্রান্ত সুপারিশ দেবে।

নতুন কাঠামোয় সাধারণ ধরনের কাজের জন্য অভিন্ন রেট এবং বিশেষায়িত কাজের জন্য পৃথক রেট নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এতে প্রকল্পের ব্যয় নির্ধারণ আরও স্বচ্ছ, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, বর্তমানে একটি উন্নয়ন প্রকল্প ধারণাপত্র প্রণয়ন থেকে শুরু করে সম্ভাব্যতা যাচাই, ডিপিপি প্রস্তুত, একনেকের অনুমোদন, প্রশাসনিক আদেশ, দরপত্র আহ্বান এবং কার্যাদেশ সম্পন্ন করতে গড়ে দেড় থেকে দুই বছর সময় লাগে। অনেক ক্ষেত্রে মাঠপর্যায়ে প্রকল্পের কাজ শুরু হতেও তিন থেকে চার বছর লেগে যায়। এই দীর্ঘসূত্রতার কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি কমে যায় এবং প্রত্যাশিত অর্থনৈতিক সুফল অর্জন ব্যাহত হয়।

আমার বার্তা/এমই

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড পেলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

আশ শিফা দিয়ামনি-ই কমিউনিকেশনের স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সমাজসেবক ও খন্দকার গ্রুপের চেয়ারম্যান

মেগা প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি: ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সরকারের

দীর্ঘদিন ধরে চলমান মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নে বিলম্ব, বারবার ব্যয় বৃদ্ধি ও জবাবদিহির ঘাটতি নিয়ে তদন্ত

২৩ জুলাই থেকে ঢাকায় 'টপ থাই ব্র্যান্ডস ২০২৬' ও 'থাই গো’মে গালা' শুরু

রাজধানীতে আগামী ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী 'টপ থাই ব্র্যান্ডস ২০২৬' এবং

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: বিদ্যুৎমন্ত্রী

দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও বিল আদায় নিশ্চিত করতে এই খাতকে বেসরকারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে অবস্থানরত গবেষকদের দেশের উচ্চশিক্ষায় যুক্ত করতে উদ্যোগ ইউজিসির

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড

বাংলাদেশি জাতীয়তাবাদই ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করে: তথ্যমন্ত্রী

চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে: আনোয়ারুল ইসলাম

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড পেলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

প্রকল্প বাস্তবায়নে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে নতুন কাঠামো: প্রতিমন্ত্রী

আগস্টেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি, ত‍্যাগীরা প্রাধান্য পাচ্ছেন

সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ

দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে

জেন-জি আন্দোলন নিয়ে পার্লামেন্টে মোদিকে তীব্র আক্রমণ আখিলেশ যাদবের

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ

মেগা প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি: ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সরকারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি: আসিফ মাহমুদ

ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত ৫০ প্রশাসন ক্যাডার, হবে এসিল্যান্ড পদায়ন