ই-পেপার বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে: অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৬, ১৩:২২

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম এবং সংস্কার কর্মসূচি সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি নিয়ে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংক খাতের সংস্কার, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আইএমএফের সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা এবং যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেই চ্যালেঞ্জিং আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়েও বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম ভালোভাবেই এগোচ্ছে। বিশ্বব্যাংক ও আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ঐতিহ্যগতভাবে উত্তরাধিকার সূত্রে যে অর্থনীতি পেয়েছি, তার মধ্য থেকেও বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে। তাতে আইএমএফ সন্তুষ্টি প্রকাশ করেছে।

ব্যাংক খাতের সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের পুনর্মূলধনায়ন বা রিক্যাপিটালাইজেশন, ব্যাংকিং খাতের ‘থ্রিটি’ এবং অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মতবিনিময় হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর কিছু পর্যবেক্ষণ বা অবজারভেশন থাকতে পারে। সরকার এগুলোকে আলোচনার স্বাভাবিক অংশ হিসেবে দেখছে। পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে এসব বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশের জন্য আইএমএফের নতুন ঋণ কর্মসূচি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক নীতির বিষয়ে আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তবে এ প্রক্রিয়া এখনো চলমান এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগবে।

তিনি বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আগামী কয়েক মাস ধরে আলোচনার মাধ্যমে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। আইএমএফ, বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীর সঙ্গে বাংলাদেশের কার্যক্রম সঠিক ও সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো কোনো প্রশ্ন তুলেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তারা এ ধরনের কোনো প্রশ্ন তোলেনি। সরকার যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো বাস্তবায়নে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করা হবে।

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ স্পেন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে জার্মানিকে ছাড়িয়ে শীর্ষস্থানে উঠে এসেছে স্পেন। ফলে

নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব ও সংস্কারে গুরুত্ব আইএমএফের

বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ

প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ

দেশের অর্থনীতিতে নানা চাপের মধ্যেও স্বস্তি জোগাচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৩৫.৫৯ বিলিয়ন

বৈশ্বিক সরকারি ঋণ জিডিপির ১০০ শতাংশ ছাড়ানোর শঙ্কা

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, বিশ্ব অর্থনীতি প্রত্যাশার চেয়েও ভালোভাবে বিভিন্ন ধাক্কা সামলে উঠেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন: রাষ্ট্রদূত

বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে: অর্থমন্ত্রী

গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

দুর্গাপূজা নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ স্পেন

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডের রাতে ভারতের হতাশা

অস্ট্রেলিয়া সিরিজ শেষে ব্যাটিংয়ে কেমন উন্নতি হলো জ্যোতিদের

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ-কিরগিজস্তান

বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে শিবির: আব্দুল কাদের

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহনমন্ত্রী

তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি লাগানোর অ্যাক্টিভিজম জামায়াত করিয়েছে

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে কমল তেলের দাম

চোরাচালানের নতুন রুটের সন্ধান, ভায়াগ্রাসহ কোটি টাকার পণ্য জব্দ

নতুন ঋণ কর্মসূচিতে রাজস্ব ও সংস্কারে গুরুত্ব আইএমএফের