ই-পেপার বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসার অনুমোদন ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চান বাণিজ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৬, ১৫:২১

ব্যবসা শুরু ও পরিচালনায় সরকারি সেবা পেতে দীর্ঘসূত্রতা কমাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে ৫০ থেকে ৫৫ দিন বা তার বেশি সময় লাগে। এই সময় কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে এসব সেবা প্রদানের প্রক্রিয়া ডিজিটাল করা হচ্ছে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা পাওয়ার সময় ১৪ দিনে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এ জন্য বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।

সরকারের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমবে এবং বিনিয়োগের পরিবেশ উন্নত হবে।

এলডিসি উত্তরণ সামনে রেখে আগামী তিন বছরের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। তৈরি পোশাকনির্ভর রপ্তানি কাঠামো থেকে বেরিয়ে চামড়া, জুতা, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং এবং স্বর্ণালঙ্কার শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ দীর্ঘদিন ধরে তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। এ নির্ভরতা কমাতে নতুন শিল্প খাতগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

চামড়া খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের চেষ্টা চলছে।

দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা চলছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ছাড়া আঞ্চলিক বাণিজ্য জোট রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে।

উন্নয়ন প্রকল্পের পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা দূর করা, প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের।

বৈঠকে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন।

তিনি বলেন, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী।

বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানোর বড় সুযোগ তৈরি হবে।

বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত?

টানা দরপতনের ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও কমে গেছে সোনার দাম। এবারের দফায় সবচেয়ে ভালো মানের

হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম

হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর)

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

সিরাজগঞ্জে স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

মেহনতি মানুষের কষ্টের অর্থে দুর্নীতির ভর্তুকি দেওয়ার পক্ষে নই: দেবপ্রিয়

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জনকে আটক করল বিজিবি

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পোশাকশ্রমিকদের ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরির প্রস্তাব সিপিডির

রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের মিনিবাসে দুর্বৃত্তদের আগুন

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা

চারদিকে অস্থিরতার আগুন, কুয়াশা কাটার অপেক্ষায় দেশ

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত?

গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলল জাতিসংঘ