ই-পেপার বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

রিউম্যাটিক হার্ট ডিজিজের  লক্ষণ ও আধুনিক চিকিৎসা 

ডা. রাইসুর আক্তার
১৭ নভেম্বর ২০২৬, ১০:০৪

রিউম্যাটিক হার্ট কী

রিউম্যাটিক হার্ট ডিজিজ হলো হৃদপিণ্ডের এক ধরনের দীর্ঘমেয়াদি রোগ, যা সাধারণত স্ট্রেপটোকক্কাস নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট রিউম্যাটিক ফিভারের পরবর্তী জটিলতা হিসেবে দেখা দেয়। এ রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়ায় হৃদপিণ্ডের ভালভে প্রদাহ ও ক্ষতি হয়। ফলে ভালভ সংকুচিত হয়ে যায় অথবা ঠিকমতো বন্ধ না হওয়ায় রক্ত চলাচলে সমস্যা সৃষ্টি হয়।

লক্ষণ :

রিউম্যাটিক হার্ট ডিজিজের প্রধান লক্ষণগুলো নিচে দেওয়া হলো:

১. শ্বাসকষ্ট: সামান্য হাঁটাচলা, সিঁড়ি বেয়ে ওঠা কিংবা পরিশ্রমের সময় শ্বাস নিতে কষ্ট হয়।

২. বুকে ব্যথা: বুকের মাঝখানে চাপ, অস্বস্তি বা ব্যথার অনুভূতি দেখা দেয়।

৩. অস্বাভাবিক হৃদস্পন্দন: বুক ধড়ফড় করা, হৃদস্পন্দন দ্রুত হওয়া অথবা অনিয়মিতভাবে চলে।

৪. সহজে ক্লান্ত হয়ে পড়া: অল্প কাজ করলেই শরীর দুর্বল লাগে এবং অতিরিক্ত অবসাদ অনুভব করে থাকে।

৫. পা ও গোড়ালি ফুলে যাওয়া: শরীরে তরল জমার কারণে পায়ের নিচের অংশ ও গোড়ালিতে ফোলা দেখা দেয়।

৬. শুয়ে থাকলে শ্বাসকষ্ট: বিশেষ করে চিৎ হয়ে ঘুমানোর সময় শ্বাস নিতে অসুবিধা হয়।

৭. রাতে শ্বাসকষ্টে ঘুম ভেঙে যাওয়া: ঘুমের মধ্যে হঠাৎ দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি হয়।

৮. মাথা ঘোরা: হৃদপিণ্ডের কার্যক্ষমতা কমে গেলে মাথা হালকা লাগা বা ঘোরার সমস্যা হয়।

৯. কাশি: বিশেষ করে শোয়ার সময় বা রাতে শুকনো কাশি বেড়ে যায়।

১০. কর্মক্ষমতা কমে যাওয়া: আগের তুলনায় হাঁটাচলা, দৈনন্দিন কাজ কিংবা শারীরিক পরিশ্রম করার সামর্থ্য কমে যায়।

পরামর্শ:

এই লক্ষণ গুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে অবহেলা না করে দ্রুত একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং চিকিৎসা গ্রহণ করুন।

রিউম্যাটিক হার্ট ডিজিজ এর কারণ :

যেসব সংক্রমণ, শারীরিক প্রতিক্রিয়া ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে রিউম্যাটিক ফিভারে সৃষ্টি হয়ে পরবর্তীতে হৃদপিণ্ডের ভালভে প্রদাহ, ক্ষত বা স্থায়ী পরিবর্তন দেখা দেয়, সেসব বিষয়কে রিউম্যাটিক হার্ট ডিজিজের কারণ হিসেবে বিবেচনা করা হয়।

রিউম্যাটিক হার্ট ডিজিজের প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো:

১. স্ট্রেপটোকক্কাল ব্যাকটেরিয়ার সংক্রমণ: গ্রুপ-এ স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে গলায় সংক্রমণ হওয়া এ রোগের মূল সূত্রপাত ঘটায়।

২. গলার সংক্রমণের যথাযথ চিকিৎসা না হওয়া: স্ট্রেপটোকক্কাস জনিত গলাব্যথার প্রয়োজনীয় চিকিৎসা না পেলে রিউম্যাটিক ফিভারে ঝুঁকি তৈরি হয়।

৩. বারবার গলায় সংক্রমণ: একই ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ বারবার হলে রিউম্যাটিক ফিভারে ঝুঁকি বাড়ে।

৪. রিউম্যাটিক ফিভারে ইতিহাস: আগে রিউম্যাটিক ফিভারে আক্রান্ত ব্যক্তির হৃদপিণ্ডের ভালভ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

৫. রোগ প্রতিরোধ ব্যবস্থার অস্বাভাবিক প্রতিক্রিয়া: সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রতিরোধব্যবস্থা ভুলবশত হৃদপিণ্ডের নিজস্ব টিস্যু ও ভালভ কে আক্রমণ করে থাকে।

৬. অপর্যাপ্ত চিকিৎসাসেবা: সংক্রমণ শনাক্ত ও চিকিৎসার সুযোগ সীমিত থাকলে রিউম্যাটিক ফিভার প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে।

৭. ঘনবসতিপূর্ণ পরিবেশ: অনেক মানুষের একসঙ্গে বসবাসের কারণে গলার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে যায়।

৮. স্বাস্থ্যবিধি মেনে না চলা: হাত পরিষ্কার না রাখা এবং সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস ভাগাভাগি করার ফলে জীবাণু ছড়ায়।

৯. দারিদ্র্য ও অপুষ্টিজনিত সামাজিক পরিস্থিতি: দারিদ্র্য, পুষ্টির ঘাটতি এবং চিকিৎসার সীমিত সুযোগ সংক্রমণ নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে থাকে।

১০. রিউম্যাটিক ফিভারের পুনরাবৃত্তি: একাধিকবার রিউম্যাটিক ফিভার হলে হৃদপিণ্ডের ভালভের ক্ষতি ক্রমশ বেড়ে যায়।

তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করলে দ্রুত আরোগ্য পাওয়া সম্ভব।

লেখক : ডা. রাইসুর আক্তার

সিনিয়র কনসালটেন্ট ও চেয়ারম্যান, ডা: রাইসুর'স চেম্বার।

হাকিম টাওয়ার,( দ্বিতীয় তলা) মধ্য বাড্ডা, বাস স্ট্যান্ড সংলগ্ন , ঢাকা।

চোখের মণির স্বাভাবিক রঙ বা আকৃতি পরিবর্তন হলে

চোখের টিউমার চোখের পাতা, চোখের বল বা ভেতরের অংশে হওয়া অস্বাভাবিক কোষের পিণ্ড। এটি ক্ষতিকারক

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর

হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তাদের মধ্যে বরিশালে দুজন,

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা

বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হলো ডায়াবেটিস। পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

সিরাজগঞ্জে স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

মেহনতি মানুষের কষ্টের অর্থে দুর্নীতির ভর্তুকি দেওয়ার পক্ষে নই: দেবপ্রিয়

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জনকে আটক করল বিজিবি

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

পোশাকশ্রমিকদের ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে মজুরির প্রস্তাব সিপিডির

রংপুরে ক্যাডেট কোচিং সেন্টারের মিনিবাসে দুর্বৃত্তদের আগুন

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা

চারদিকে অস্থিরতার আগুন, কুয়াশা কাটার অপেক্ষায় দেশ

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত?

গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা, যা বলল জাতিসংঘ