ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

পরকীয়ার গুঞ্জনের মাঝেই তৃষার সঙ্গে বিয়ের আসরে বিজয়

আমার বার্তা অনলাইন
০৬ মার্চ ২০২৬, ১৪:৪৩

দক্ষিণি তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তুঙ্গে। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল বিজয়ের সঙ্গে এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। চলমান বির্তকের মাঝেই অভিনেত্রী তৃষা কৃষ্ঞানের সাথে এক বিয়ের অনুষ্ঠানে বিজয়কে একসঙ্গে দেখা যায়।

প্রযোজক কালপতি সুরেশের ছেলের বিয়ের রিসেপশনে থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ঞানকে একসাথে দেখা যায়। বিচ্ছেদের খবরের কয়েকদিনের মধ্যেই তাদের এই উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল জল্পনা।

চেন্নাইয়ে আয়োজিত ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিজয় ও তৃষা একসঙ্গে অনুষ্ঠানে পৌঁছান। বিজয়ের হাতে ছিল ফুলের তোড়া, আর তৃষা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন। পরে দুজনকে একসঙ্গে মঞ্চে উঠে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতেও দেখা যায়। তারা একসঙ্গে ছবি তোলেন এবং একই সময়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

অনুষ্ঠানে তাদের পোশাকেও মিল দেখা যায়। বিজয়ের পরনে ছিল হালকা বাদামি রঙের শার্ট ও ধুতি আর তৃষা পরেছিলেন হালকা বাদামি ও সোনালি রঙের শাড়ি, সঙ্গে লাল ব্লাউজ।

তাদের এই উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন মনে করছেন, এতদিন যে গুঞ্জন শোনা গিয়েছিল, তা এখন নিশ্চিত। কেউ কেউ আবার বলছেন, ‘বিষয়টি এখন প্রকাশ্যে।’

কয়েকদিন আগেই সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, চেঙ্গালপাট্টু ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন বিজয়ের স্ত্রী সঙ্গীতা।

বিচ্ছেদের আবেদনে সংগীতা দাবি করেছেন, ২০২১ সালের এপ্রিলে তিনি জানতে পারেন বিজয় এক নারী সহশিল্পীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, যা তাকে গভীর মানসিক কষ্ট দিয়েছে। সম্পর্কটি বন্ধ করার আশ্বাস দিলেও বিজয় এখনো সেই সম্পর্ক চালিয়ে যাচ্ছেন।

আবেদনে আরও বলা হয়েছে, এরপর থেকে বিজয় স্ত্রীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি করেন এবং ওই অভিনেত্রীর সঙ্গে বিদেশ সফর ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে থাকেন। এমনকি সেই অভিনেত্রী সামাজিক মাধ্যমে তাদের একসঙ্গে কাটানো সময়ের ছবিও প্রকাশ করতেন।

১৯৯৯ সালে বিয়ে করেন বিজয় ও সংগীতা। তাদের সংসারে জেসন সঞ্জয় ও দিব্যা শাশা নামে দুই সন্তান রয়েছে।

অন্যদিকে, বিজয় ও তৃষা দীর্ঘদিন ধরেই জনপ্রিয় অনস্ক্রিন জুটি হিসেবে পরিচিত। ২০০৪ সালে ‘ঘিল্লি’ ছবিতে প্রথম জুটি বাঁধেন তারা। এরপর ‘তিরুপাচ্চি’, ‘আথি’-সহ বেশ কিছু ছবিতে অভিনয়ও করেন। ২০০৮ সালে তাদের শেষ দেখা গিয়েছিল জুটি হিসেবে পর্দায়। তারপর দীর্ঘ বেশ অনেক বছর তাদের একসঙ্গে পর্দায় দেখা মেলেনি। ২০২৩ সালে ফের ‘লিও’ ছবির হাত ধরে পর্দায় ফেরে পছন্দের সেই জুটি। তবে ‘ঘিল্লি’ ছবির সময় থেকেই তাদের নিয়ে প্রেমের গুঞ্জন দানা বেঁধেছিল ।

আমার বার্তা/জেএইচ

প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ ও চাঞ্চল্যকর পোস্ট

নতুন অ্যালবামে বিক্রির রেকর্ড গড়ল কে-পপ ব্ল্যাকপিংক

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ গার্ল ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’ তাদের নতুন অ্যালবাম প্রকাশের পর প্রথম সপ্তাহের বিক্রিতে

গ্ল্যামারাস লুকে কেয়া পায়েল

ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয় দক্ষতা আর পর্দার উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে

তানজিন তিশার চড়, অথৈয়ের অভিযোগ: উত্তপ্ত দেশের নাট্যাঙ্গন

নির্মাতাদের যৌন নির্যাতনের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বে শুরু হওয়া ‘মি টু’ আন্দোলন এক সময় ভারতেও আছড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয়: ইরান

যে ৫ খাবার হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে

লিভারপুলকে কোয়ার্টার ফাইনালে তুললেন সালাহ-রবার্টসন

ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইসরায়েলের

ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করলো বিমান

পরিস্থিতি সামাল দিতে দ্বিগুণের বেশি দামে ২ কার্গো এলএনজি কিনলো সরকার

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা

রাজধানীতে সড়কে গেল বাবা-মেয়েসহ ৪ জনের প্রাণ

হত্যা থেকে হয়রানি—এক বছরে সাংবাদিক নির্যাতনের ভয়ংকর হিসাব

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি

ঐতিহাসিক ৭ মার্চ জাতির উজ্জ্বলতম দিন

৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

জালানি তেল বিক্রয়ে বিপিসির নতুন সিদ্ধান্ত

সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট, সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণে উজ্জীবিত ক্লাব প্রাঙ্গণ