
মাহে রমজান উপলক্ষে ঢাকা বোট ক্লাবে আয়োজন করা হয় বর্ণাঢ্য সেহরি নাইট ২০২৬। শুক্রবার গভীর রাতে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের বিপুলসংখ্যক সদস্য, অতিথি ও তাঁদের পরিবার অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাব ও বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ। তাঁর উপস্থিতি আয়োজনটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। তিনি আরো বলেন,এটি একটি সামাজিক অরাজনৈতিক ও উন্নয়নমূলক ক্লাব। আমাদের পারিবারিক প্রাত্যহিক জীবনের দ্বিতীয় হম। এসময় উপস্থিত ছিলেন বনানী ক্লাবের মেম্বার এডমিন মাকিন-উর-রশিদ (রসি) উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বোট ক্লাবের মেম্বার এডমিন, মেম্বার ফাইন্যান্সসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেন।
শুক্রবার রাত ১২টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলে সেহরি পর্যন্ত। পুরো সময়জুড়ে সদস্য ও অতিথিরা পারস্পরিক আলাপচারিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে রমজানের আবহ উপভোগ করেন।
ক্লাবের শত শত সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন। সুন্দরভাবে সাজানো সেহরির আয়োজনের পাশাপাশি এটি ছিল সদস্যদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি উপলক্ষ।
ঢাকা বোট ক্লাবের এই সেহরি নাইট আবারও ক্লাবটির দৃঢ় পারিবারিক বন্ধন ও সৌহার্দ্যের চিত্র তুলে ধরে। ঐক্য, বন্ধুত্ব ও ঐতিহ্যের আবহে কাটানো রাতটি সদস্যদের জন্য হয়ে ওঠে স্মরণীয়।
আমার বার্তা/এমই

