ই-পেপার সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি: নুসরাত

আমার বার্তা অনলাইন
২৫ এপ্রিল ২০২৬, ১৫:১২
আপডেট  : ২৫ এপ্রিল ২০২৬, ১৫:১৬

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলব ও নেটিজেনদের কটাক্ষ সব মিলিয়ে সময়টা বেশ খারাপ যাচ্ছে ওপার বাংলার অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাত জাহানের। ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত একটি পুরনো মামলায় গত সোমবার তলব পাওয়ার পর বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তিনি। সেখানে টানা সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নুসরাতকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং আর সমালোচনার ঝড়। রেশন দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ সংস্থার আর্থিক অনিয়ম নেটিজেনদের নিশানায় বারবার উঠে আসছে তার নাম। বাদ যাচ্ছে না অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের পুরনো বিবাদ কিংবা বিয়ের বিতর্কও।

তবে শত বিতর্কের মাঝেও দমে যাওয়ার পাত্রী নন নুসরাত। ইডি দফতরে হাজিরা দেওয়ার কয়েক দিন পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু গ্ল্যামারাস ছবি পোস্ট করেছেন তিনি। তবে ছবির আবেদনের চেয়েও নেটিজেনদের বেশি নজর কেড়েছে তার দেওয়া ক্যাপশনটি।

ব্যক্তিগত অবস্থানের ইঙ্গিত দিয়ে নুসরাত লিখেছেন, ‘অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি। যতক্ষণ না আমরা সেই সত্যের দেখা পাই।’ একই পোস্টে তিনি সমালোচকদের প্রতি ছুঁড়ে দিয়েছেন কড়া বার্তা।

এর আগেও অনেকবার নুসরাত জানান, ট্রোলিং বা নেতিবাচক আলোচনা তাকে খুব একটা প্রভাবিত করে না। এবারও ইডির তদন্ত এবং চারপাশের উত্তাল পরিস্থিতির মাঝে নিজের শান্ত ও দৃঢ় অবস্থান বজায় রেখেছেন।

একাই ছাপিয়ে গেলেন সবাইকে : নুসরাত ফারিয়ার ঝলক

সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫-এর জমকালো আয়োজনে নানা পরিবেশনার ভিড়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে

সার্জারি গুঞ্জন ও ট্রল নিয়ে মুখ খুললেন পায়েল

ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। আট বছরের বেশি সময় ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু দর্শকপ্রিয় নাটক।

এবার ‘গোল্ড গালা’য় সম্মাননা পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গোল্ড হাউজ। পাঁচ বছর ধরে তারা আয়োজন করছে গোল্ড গালা। প্রতি আসরে বিভিন্ন

সুশান্তের মৃত্যুর মামলায় আইনি জটিলতা কাটল রিয়ার

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তার তৎকালীন প্রেমিকা ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা আন্দোলন করেছি, তারপর স্বৈরাচার বিতাড়িত হয়েছে: তারেক রহমান

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় সুইজারল্যান্ড

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

শিক্ষা-প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

কৃষক-জেলেদের সুরক্ষায় বজ্রপাত প্রতিরোধে জোর দিচ্ছে সরকার

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ: স্পিকার

দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের বিষয় উল্লেখ করে সুষ্ঠু বিচারের আশা

পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

চুরির ঘটনায় সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক বরখাস্ত

মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করব: প্রধানমন্ত্রী

দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে: সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল রণক্ষেত্র, আহত ৪

প্রথম টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

কোনো ছাড় নয়, মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য: চিফ হুইপ

গণভোট-জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ