ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের সিনেমায় ‘পাখি’খ্যাত সেই মধুমিতা সরকার

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৬, ১৬:০৬

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। একটি ধারাবাহিক নাটকে পাখি চরিত্রে অভিনয় করে তিনি দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পান। এবার বাংলাদেশের বড় পর্দায় দেখা যেতে পারে তাকে। এমন গুঞ্জন বেশ জোরালো হয়েছে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে।

যদিও এ বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে রাজি নন সংশ্লিষ্টরা। তবে জানা গেছে, নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য মধুমিতার নাম আলোচনায় রয়েছে।

মধুমিতা সরকার মূলত কলকাতার টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ। ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’, ‘চিনি’সহ একাধিক জনপ্রিয় কাজের মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন।

বাংলাদেশে এর আগে তিনি বড় পর্দায় কাজ না করলেও, ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করেছিলেন। সেই নাটকের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। তবে এবার যদি ‘গুলশানের চামেলি’-তে অভিনয় করেন, তাহলে সেটিই হবে বাংলাদেশের চলচ্চিত্রে তার প্রথম কাজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘গুলশানের চামেলি’ হবে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জগতকে ঘিরে নির্মিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা। গল্পের কেন্দ্রে থাকবেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও সমাজ ও ক্ষমতার নিষ্ঠুর শিকার হন।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, ছবির সবচেয়ে বড় চমক হলো এখানে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। পুরো গল্প এগিয়ে যাবে একজন নারীকে ঘিরে। তিনিই ছবির প্রধান চরিত্র, আবার গল্পের বিভিন্ন বাঁকে তাকেই ভিলেনের ভূমিকায়ও দেখা যাবে। ফলে এটি একেবারেই নারীকেন্দ্রিক একটি সিনেমা হতে যাচ্ছে।

মধুমিতা সরকারের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে নির্মাতা মোহাম্মদ ইকবাল সরাসরি কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। সবকিছু কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

এ বক্তব্যের পর থেকেই সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বেড়েছে। কারণ, এর আগে ২০২০ সালেও ‘গুলশানের চামেলি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নানা কারণে সেটি বাস্তবায়ন হয়নি। এবার নতুন পরিকল্পনায় ছবিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রযোজক হিসেবে মোহাম্মদ ইকবাল এর আগে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘শুটার’, ‘বীর’ সহ একাধিক আলোচিত সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। পরে পরিচালক হিসেবে নির্মাণ করেন ‘ডেডবডি’, ‘কিল হিম’ এবং ‘রিভেঞ্জ’। এবার ‘গুলশানের চামেলি’ দিয়ে তিনি আবারও ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকের সামনে আসতে চান।

আমার বার্তা/এমই

ভারতে আন্দোলনের পর শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ

ভারতে প্রশ্নফাঁসের বিতর্কে দিল্লির যন্তর মন্তেরের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল দেশটির বিভিন্ন রাজ্যে।আর সেই বিক্ষোভের আঁচ

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী স্নিগ্ধার মামলা

আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

শুটিং এখন হলে অভিনয়ের ভাবনাটা অন্যরকম হতে পারত

পাঁচ দশক আগে, স্বাধীনতা যুদ্ধের সময় দেশের ফুটবল অঙ্গনের চিত্র কেমন ছিল, তারই চিত্রায়ণ হতে

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি কাহানির নতুন কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুজয় ঘোষ। তবে এবার সিনেমাটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০ জন

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

গান গাওয়া তো অন্যায় কিছু না: বিউটি পালকে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী

বাস্তব প্রশিক্ষণ শেষে ৯৩ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: মহিলা পরিষদ

সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, কার্যক্রম চালাতে পারবে আদ্-দ্বীন হাসপাতাল

চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব উম্মে মারুফা