ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

দিওমান্দেকে নিয়ে পরস্পরবিরোধী পোস্টে সোশ্যাল মিডিয়া যেন ‘যুদ্ধক্ষেত্র’

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৬, ১১:৩৭

আরবি লাইপজিগ ফরোয়ার্ড ইয়ান দিওমান্দের জার্মান ক্লাব ছাড়ার গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছে। ফিফা বিশ্বকাপ শেষ হতেই আইভরি কোস্ট তারকাকে নিয়ে জল্পনা তীব্র আকার রূপ ধারণ করেছে। রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ম্যানসিটি ও পিএসজি তাকে পেতে লড়াই করছে। আপাতদৃষ্টিতে এই লড়াইয়ে স্প্যানিশ জায়ান্টরা এগিয়ে।

কিন্তু দলবদল বিশেষজ্ঞ ফ্লোরিয়ান প্লেটেনবার্গ, ফ্যাব্রিজিও রোমানো ও ডেভিড অর্নস্টেইনের পরস্পরবিরোধী পোস্টে সোশ্যাল মিডিয়া যেন ‘যুদ্ধক্ষেত্র’ হয়ে উঠেছে। এই মৌসুমে বড় অঙ্কের বিনিময়ে দিওমান্দের ক্লাব ছাড়ার গুঞ্জন জোরালো হচ্ছে। কিন্তু ক্লাব আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা আসন্ন মৌসুমের জন্যও আইভরিয়ানকে রেখে দিতে চায়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দিওমান্দের জন্য রিয়াল ৯০ থেকে ১০০ মিলিয়ন ইউরোর ফি নির্ধারণ করেছে, আরও অ্যাড-অন তো আছেই। তবে লাইপজিগ নাকি এই দামে তাকে বেচতে চায় না। আলোচনা চলমান, দুই ক্লাবের কেউই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

তবে ইতালিয়ান দলবদল বিষয়ক সাংবাদিক রোমানো তার ট্রেডমার্ক ‘হেয়ার উই গো’ পোস্ট দিয়ে বিভ্রান্তি তৈরি করেছেন। যেখানে তার দাবি, ১০০ মিলিয়ন ইউরোর বেশি ফিতে লাইপজিগ থেকে তার সঙ্গে চুক্তি করা হয়েছে। তিনি লিখেছেন, ‘ব্রেকিং: ইয়ান দিওমান্দে রিয়াল মাদ্রিদে। আইভরিয়ান উইঙ্গারের জন্য ১০০ মিলিয়ন ইউরোর বেশি ফিতে আরবি লাইপজিগের সঙ্গে আজ চুক্তি হয়েছে। দিওমান্দে এই সপ্তাহে স্বাস্থ্য পরীক্ষার জন্য মাদ্রিদে উড়াল দেবেন এবং ২০৩১ সালের জুন পর্যন্ত চুক্তি সই করবেন।’

তবে এই পোস্টের বিরোধিতা জানিয়েছেন প্লেটেনবার্গ। তার দাবি, লাইপজিগ তাকে নিশ্চিত করেছে এখনও দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলছে। তিনি আরও জানান, ফি কত হবে, সেটা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারেনি। দিওমান্দে লাইপজিগে ফিরে গেছেন। রোমানোর পোস্টকে তিনি ‘বেশ অদ্ভুত’ বলেছেন তিনি।

পাল্টা জবাবে রোমানো নিজের অবস্থানের স্বপক্ষে বলেছেন, দিওমান্দে মাদ্রিদে যোগ দেবেন। ম্যানসিটি দিওমান্দের জন্য ১০০ মিলিয়ন ইউরো প্রস্তুত রেখেছে, তার প্রতিদ্বন্দ্বী রিপোর্টারদের বিরুদ্ধে এমন ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি। রোমানো নিশ্চিত করেছেন, দিওমান্দেকে নেওয়ার লড়াই থেকে সরে গেছে ম্যানসিটি।

এই তর্কের লড়াই আরও দীর্ঘ হয়েছে। প্লেটেনবার্গ জানান, ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ সীমা ছাড়িয়ে গেছে। জোর দিয়ে তিনি বলেন, কখনোই তিনি আইভরিয়ানকে নিতে ম্যানসিটি ১০০ মিলিয়ন প্রস্তুত রেখেছে, এমন প্রতিবেদন করেননি।

এর আগে জার্মান জাতীয় দলে ইয়ুর্গেন ক্লপের যোগ দেওয়া নিয়ে রোমানোর ‘হেয়ার উই গো’ পোস্টের সমালোচনা করেছেন প্লেটেনবার্গ। শুধুমাত্র সম্ভাবনার ওপর ভিত্তি করে ক্লপের জার্মান দলে যোগ দেওয়ার পোস্ট তিনি করেছিলেন। অতীতে রোমানো অসময়োচিত কিংবা ভুল পোস্ট মুছে ফেলেছেন, অভিযোগ প্লেটেনবার্গের।

রোমানো এক্স-এ আরেকটি পোস্ট করেছেন। প্রকাশ্যে এই বাগযুদ্ধ শুরুর জন্য প্লেটেনবার্গকে তিনি দায়ী করেছেন। তিনি ফাঁস করেন, কয়েক বছর আগে প্লেটেনবার্গ তার কাছে জানতে চান সোশ্যাল মিডিয়ায় তিনি কীভাবে ফলোয়ার বাড়াচ্ছেন এবং রোমানোর কাজকে তিনি অনুপ্রেরণা হিসেবে দেখেন। তিনি যোগ করেন, এখন প্লেটেনবার্গ তাকে শেখাচ্ছে কীভাবে নিজের কাজ করতে হয়।

এদিকে অর্নস্টেইন এই পরিস্থিতি নিয়ে নিজের মতো করে কথা বলেছেন। তার প্রতিবেদনে বলা হচ্ছে, রিয়ালের প্রাথমিক প্রস্তাব ১০ দিন আগে ফিরিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপের প্রস্তাব ছিল সব মিলিয়ে ১২০ মিলিয়ন ইউরোর। সেটাও ফেরানোর কথা শোনা যাচ্ছিল। কিন্তু কয়েকদিনের মধ্যে রিয়াল ও লাইপজিগের মধ্যে এই চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে।

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবল ইভেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। বালিকা বিভাগে

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান। সোমবার (২৭

তিন সপ্তাহের চোটে মাস পার, লিটনকে নিয়ে বাশারের ব্যাখ্যা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন। শুরুতে মনে হচ্ছিল সেটা খুব গুরুতর কিছু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০ জন

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

গান গাওয়া তো অন্যায় কিছু না: বিউটি পালকে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী

বাস্তব প্রশিক্ষণ শেষে ৯৩ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: মহিলা পরিষদ

সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, কার্যক্রম চালাতে পারবে আদ্-দ্বীন হাসপাতাল

চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব উম্মে মারুফা