ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৬, ১২:৩৪

প্রবল বৃষ্টির কারণে বাড়ির ছাদ-দেওয়াল ধস এবং বন্যা, বজ্রপাতের মতো বর্ষাকালীন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে জুনের ২৬ তারিখ থেকে ২৬ জুলাই পর্যন্ত এক মাসে পাকিস্তানে ১০৭ জনের প্রাণহানি হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

নিহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায়— ৫৫ জন। তার পরেই আছে পাঞ্জাব— ৩৬ জন। এছাড়া গত এক মাসে বৃষ্টি ও বর্ষাকারীন দুর্যোগে আজাদ কাশ্মিরে ৭ জন, বেলুচিস্তানে ৬ জন, সিন্ধে ২ জন এবং গিলগিট-বাল্টিস্তানে এক জনের প্রাণহানি ঘটেছে।

এনডিএমের বিবৃতির তথ্য অনুযায়ী, যে ১০৭ জনের প্রাণহানি হয়েছে, তাদের অর্ধেকেরও বেশির মৃত্যুর কারণ অতিবর্ষণের কারণে বাড়ির ছাদ বা দেওয়াল ধস।

বর্ষাকালে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা করতে জুলাই মাসের ইমার্জেন্সি রেসপন্স কমিটি (ইআরসি) গঠন করেছে এনডিএ।

গতকাল এনডিএমএ সদর দপ্তরে ইআরসির বৈঠক হয়েছে। সেই বৈঠকে ইআরসির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন এনডিএমএর জ্যেষ্ঠ কর্মকর্তারা, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মকর্তারা। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ড. মুসাদিক মালিক এবং জাতীয় খাদ্য নিরাপত্তা বিষয়ক মন্ত্রী রানা তানভীর হুসাইন ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বৈঠকে পাকিস্তানের দুর্যোগ কবলিত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা ও প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েচে বলে জানিয়েছেন এনডিএমএ’র চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।

উল্লেখ্য, পৃথিবীর যেসব দেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নির্মম শিকার— সেসবের মধ্যে প্রথম সারিতে আছে পাকিস্তান। প্রতি বছর বর্ষাকালে দেশটিতে উল্লেখযোগ্যসংখ্যক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়।

সূত্র : ডন

শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও ২ ধাপ পেছাল বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছিয়েছে বাংলাদেশ। চলতি ২০২৬ সালের জুলাই মাসে প্রকাশিত হেনলি

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে গুলিতে নিহত ২, আহত ৫ জন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে বিখ্যাত স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে গুলির ঘটনায় দুইজন নিহত

সাময়িক যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরান টানা দুই সপ্তাহের সংঘাতের পর হামলা আপাতত বন্ধ রাখায় বিশ্ববাজারে জ্বালানি তেলের

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব: ইরান

যুক্তরাষ্ট্র যতদিন ইরানে সামরিক অভিযান বন্ধ রাখবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০ জন

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

গান গাওয়া তো অন্যায় কিছু না: বিউটি পালকে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী

বাস্তব প্রশিক্ষণ শেষে ৯৩ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: মহিলা পরিষদ

সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, কার্যক্রম চালাতে পারবে আদ্-দ্বীন হাসপাতাল

চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব উম্মে মারুফা