ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৬, ১৩:৩০

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন হার ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট বিধিমালার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতেই ভাতা ও অনুদান বাড়ানো হয়েছে।

নতুন হার অনুযায়ী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা সম্মানি ভাতা পাবেন। এ ছাড়া উৎসব ভাতা ১০ হাজার টাকা, মহান বিজয় দিবস উপলক্ষে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষে ২ হাজার টাকা দেওয়া হবে।

বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। তাঁদের উৎসব ভাতা, বিজয় দিবস ভাতা ও বাংলা নববর্ষ ভাতার পরিমাণও যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার ও ২ হাজার টাকা।

শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক ২৩ হাজার টাকা সম্মানি ভাতা, ২ হাজার টাকা চিকিৎসা ভাতা এবং ৫ হাজার টাকা খাদ্য ভাতা পাবে। এ ছাড়া উৎসব ভাতা হিসেবে ২ হাজার টাকা এবং বাংলা নববর্ষে ২ হাজার টাকা দেওয়া হবে।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী চার শ্রেণিতে ভাতা নির্ধারণ করা হয়েছে। ‘ক’ শ্রেণির (৯৬–১০০ শতাংশ অক্ষম) মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির (৬১–৯৫ শতাংশ) ২৮ হাজার টাকা, ‘গ’ শ্রেণির (২০–৬০ শতাংশ) ২৩ হাজার টাকা এবং ‘ঘ’ শ্রেণির (১–১৯ শতাংশ) ২০ হাজার টাকা সম্মানি ভাতা পাবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের বীর সন্তান ও তাঁদের পরিবারের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সর্বশেষ ভাতা বৃদ্ধি সেই উদ্যোগেরই অংশ।

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

‘নিজেকে ছোট না ভেবে নিজেকে গড়ে তোলো, তাহলেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে’—নতুন প্রজন্মের কিশোর-কিশোরীদের প্রতি

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু এবং বাংলাদেশের দুঃসময়ে দেশটি পাশে থেকেছে বলে মন্তব্য করেছেন

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক মাঠে আমাদের

বাস্তব প্রশিক্ষণ শেষে ৯৩ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন

৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পুলিশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০ জন

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

গান গাওয়া তো অন্যায় কিছু না: বিউটি পালকে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী

বাস্তব প্রশিক্ষণ শেষে ৯৩ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: মহিলা পরিষদ

সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, কার্যক্রম চালাতে পারবে আদ্-দ্বীন হাসপাতাল

চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব উম্মে মারুফা