ই-পেপার সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

চার বন্ধুর পুনর্মিলন, উচ্ছ্বসিত ভক্তরাও

আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৬, ১৪:০১

ওমর সানী, মিশা সওদাগর, আমিন খান ও অমিত হাসান-ঢাকাই সিনেমার জনপ্রিয় চার অভিনেতা। সবার ক্যারিয়ারের শুরুটা কাছাকাছি সময়ে। গত শতকের নব্বইয়ের দশকে তাদের জনপ্রিয়তা ছিল প্রথম সারিতে এর মধ্যে সানী, আমিন ও অমিত ছিলেন নায়ক; আর মিশার জনপ্রিয়তা খল চরিত্রে।

পর্দার বাইরে এই চার অভিনেতার মধ্যে রয়েছে নিবিড় বন্ধুত্ব। সময়ের পালাক্রমে নানা পরিস্থিতিতে কিছু জোয়ার-ভাটা হয়তো ছিল। তবুও তাদের বন্ধন অটুট রয়েছে।

অনেক দিন পর চার তারকাকে একফ্রেমে পাওয়া গেল। সোমবার দুপুরে ফেসবুকে ছবিটি পোস্ট করেন ওমর সানী। তাতে দেখা যায়, পাঞ্জাবি পরে বসে আছেন আমিন খান, তার পাশে সাদা প্রিন্টেড পাঞ্জাবিতে মিশা ও সানী; আর সর্বডানে মেরুন টি-শার্টে অমিত হাসান। সানী জানালেন, তাদের এই সাক্ষাৎ হয়েছে মিশার বাসায়।

‘কুলি’ অভিনেতা লিখেছেন, ‘আমাদের বন্ধু অমিত হাসান প্রবাস জীবন যাপন করছেন আপাতত। আমি আর আমিন খান বাংলাদেশে পড়ে আছি। আর বন্ধু মিশা সওদাগর আসা-যাওয়ার (যুক্তরাষ্ট্রে) মধ্যেই সময় কেটে যায় প্লেনের মধ্যে, অনেক জ্বালা। অমিত (দেশে) আসার পর মিশা সওদাগর আমাদের দাওয়াত দিলো তার বাসায়, আর হয়ে গেলাম নব্বইয়ের দশকের ভালোবাসার ইতিহাস।’

চার বন্ধুর এই পুনর্মিলন দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। মাত্র এক ঘণ্টায় সানীর পোস্টে প্রতিক্রিয়া ছাড়িয়েছে ১৬ হাজার। মন্তব্য প্রায় পাঁচশ। মন্তব্যের ঘরে তাদের প্রতি ভালোবাসা জানাচ্ছেন অনুরাগীরা।

এদিকে মিশাও ছবিটি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‌‘অনেকদিন পর চার বন্ধু একসঙ্গে আমার বাসায়। ছোট্ট একটা আয়োজন অমিতের সম্মানে।’ তার পোস্টেও ভালোবাসা জানাচ্ছেন ভক্ত-অনুসারীরা।

প্রসঙ্গত, অনেক দিন ধরে সিনেমা থেকে দূরে অমিত হাসান। আমিন খানও ছিলেন দূরে, সম্প্রতি নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলী’ নামের ওই সিনেমায় যুক্ত হয়েছেন ওমর সানীও। সবার মধ্যে মিশা সওদাগরই রয়েছেন নিয়মিত। প্রায়ই তাকে নতুন নতুন সিনেমায় দেখা যায়।

একে অপরকে আঁকড়ে বেঁচে থাকার গল্পে আফজাল-মিমি

আনন্দ, দুঃখ, ভালোবাসা, ভয়, আশা, প্রতারণা—সবকিছুরই নিজস্ব রঙ আছে। তেমনি আছে সত্য, মিথ্যারও রঙ। পার্থক্যটা

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

নিরাপদ সড়ক চাই’র (নিসচা) এর কেন্দ্রীয় যুগ্মমহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তীব্র বিতর্ক, কিয়ারার পাশে স্বামী সিদ্ধার্থ

আসন্ন চলচ্চিত্র ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার ও গানে সহশিল্পী যশের সঙ্গে অন্তরঙ্গ

অতীত ও ভুল নিয়ে নাবিলার আত্মোপলব্ধি

দেশের অভিনয় অঙ্গনের প্রশংসিত নাম মাসুমা রহমান নাবিলা। যদিও পথচলার শুরুটা উপস্থাপনা দিয়ে। তবে সাবলীল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে

হাসিনাকে এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধ করেছে বাংলাদেশ

হাদি হত্যাকারীদের ফিরিয়ে দিতে ভারতের প্রতি অনুরোধ

এবার সম্মিলিত ইসলামীর কাছে তুলে দেওয়া হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে রাষ্ট্রপতি পদে অলি আহমদই বিজয়ী হতেন: হামিদুর রহমান

এসএসসি-সমমান পরীক্ষার ফরম পূরণ করেও পরীক্ষা দেননি ৩৮ হাজার শিক্ষার্থী

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

ভিকারুননিসায় পাসের হার ৯৭.৯৭%, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৫ জন

৩ মাস পর প্রথম জেলা সফরে বেরিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে মমতা

আসিয়ান ঢাকা কমিটি গলফ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত 

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে পাস করেননি কেউ

ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব

মাসিক রাষ্ট্রীয় সম্মানীর জন্য যেভাবে নির্বাচিত হবে ৮২ হাজার ৬৫৬ মসজিদ

জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন কাদের

এসএসসিতে মানবিকের প্রতি ১০০ জনে ৫১ জনই ফেল

সৌদিতে আগুনে ২ সন্তান হারিয়ে দিশেহারা পরিবার

হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট, ছবি-ভিডিও ফিরে পাবেন যেভাবে

চুলের আগা ফেটে যাচ্ছে? যে ভুলগুলো করা যাবে না

পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এগিয়ে ছাত্রীরা