ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

তেলের দাম এক ধাক্কায় ২২ রুপি কমালো পাকিস্তান

আমার বার্তা অনলাইন
৩০ মে ২০২৬, ১৪:৫৬

অর্থনৈতিক সংকটে জর্জরিত সাধারণ মানুষকে স্বস্তি দিতে এক ধাক্কায় পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২২ রুপি কমিয়েছে পাকিস্তান সরকার। পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে দেশের জনগণের জন্য এটিকে সরকারের পক্ষ থেকে ‘ঈদ উপহার’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে শুক্রবার (২৯ মে) জারি করা এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, জনগণকে স্বস্তি ও অর্থনৈতিক সুবিধা দেওয়া তাঁর সরকারের ‘শীর্ষ অগ্রাধিকারের’ অন্যতম।

পাকিস্তানের পেট্রোলিয়াম ডিভিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, শনিবার থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে এবং আগামী এক সপ্তাহ এই দাম বহাল থাকবে।

দেশটিতে প্রতি লিটার পেট্রল ৪০৩ দশমিক ৭৮ রুপি থেকে কমে এখন ৩৮১ দশমিক ৭৮ রুপিতে বিক্রি হচ্ছে। হাই-স্পিড ডিজেলের দাম ৪০২ দশমিক ৭৮ রুপি থেকে কমে দাঁড়িয়েছে ৩৮০ দশমিক ৭৮ রুপি।

এর পাশাপাশি কেরোসিন তেলের দাম লিটারপ্রতি এক লাফে ৪১ রুপি ৪৪ পয়সা কমিয়েছে পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ফলে কেরোসিনের দাম লিটারপ্রতি ৩১৩ রুপি ৪৪ পয়সা থেকে কমে দাঁড়িয়েছে ২৭২ রুপিতে।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহেও দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম কমানো হয়েছিল। বিশ্বজুড়ে জ্বালানি তেলের চরম সংকটের সময়েও পাকিস্তান সরকার লিটারপ্রতি ১৩০ রুপির বেশি ভর্তুকি দিয়েছে, যাতে দেশের বাজারে তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, অত্যন্ত কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষ, গণপরিবহন এবং মোটরসাইকেল ও রিকশাচালকদের স্বার্থে জ্বালানি তেলে এই ভর্তুকি ও স্বস্তি দেওয়ার প্রক্রিয়া চালু রেখেছে ফেডারেল সরকার।

মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে আসার কারণেই অভ্যন্তরীণ বাজারে এই সুবিধা দিতে পেরেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য চুক্তি হতে যাচ্ছে—এমন আশাবাদের পর থেকেই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। এই যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল প্রায় ৯৩ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৮ ডলারের নিচে নেমেছে।

সূত্র: জিও নিউজ

রাশিয়ার হামলায় একদিনেই ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত

ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান এলাকায় রুশ বাহিনীর বিভিন্ন গ্রুপের অভিযানে প্রায় ১ হাজার ৩২০

শর্ত না মানলে ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্পের বেধে দেওয়া চূড়ান্ত শর্ত মেনে না নিলে ইরানের সঙ্গে আবারও যুদ্ধ

ইরানের সক্ষমতা নিয়ে শত্রুদের কৌশল ভুল ছিল: আইআরজিসি কমান্ডার

ইরানের সক্ষমতা এবং সংকল্প মূল্যায়নের ক্ষেত্রে তেহরানের শত্রুদের কৌশল ভুল ছিল বলে দাবি করেছেন দেশটির

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

ইরানে মার্কিন বাহিনীর হামলা ও সামরিক অভিযান চালানো উচিত হয়নি বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়

রাশিয়ার হামলায় একদিনেই ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

তহবিল সংকটের মধ্যে রোহিঙ্গাদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি হাজি

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

শহিদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপ জয়ের জন্য দেশ ছাড়ার আগে উচ্ছ্বসিত তপু বর্মণরা

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

ইয়ং ফ্রেন্ডস ক্লাবের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত

শর্ত না মানলে ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

দলের দুঃসময়ের কাণ্ডারি আরিফুল ইসলাম আরিফকে মূল্যায়নের দাবি তৃণমূলের

শুরু হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার বিচারকাজ, সোমবার চার্জগঠন শুনানি

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫: স্বাস্থ্য অধিদপ্তর

ইরানের সক্ষমতা নিয়ে শত্রুদের কৌশল ভুল ছিল: আইআরজিসি কমান্ডার

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁওয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, স্বামী পলাতক