ই-পেপার বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টাইন সমর্থকরা দেখাল ইসরায়েলি পতাকা, ভাইরাল ছবি-ভিডিও ঘিরে তোলপাড়

ফিলিস্তিনের পক্ষে মিশর
আমার বার্তা অনলাইন:
০৮ জুলাই ২০২৬, ১৫:২৪
গ্যালারিতে ইসরায়েলি পতাকা ওড়ান এক আর্জেন্টিনা সমর্থক/ ছবি: ভিডিও থেকে নেওয়া

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের গ্যালারিতে একটি ইসরায়েলি পতাকা দেখা যাওয়ার দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনা সমর্থকদের অংশে একটি ইসরায়েলি পতাকা প্রদর্শন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি এমন এক ম্যাচে নতুন বিতর্কের জন্ম দেয়, যেখানে ফিলিস্তিন ইস্যুতে আর্জেন্টিনা ও মিশরের ভিন্ন অবস্থান নিয়েও আলোচনা চলছিল।

এর আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়া জয়ের পর মিশরের প্রধান কোচ হোসাম হাসান মাঠে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে উদযাপন করেন। সে সময় স্টেডিয়ামজুড়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানও শোনা যায়। পরে তিনি সেই জয় ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করেন এবং গাজায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।

হোসাম হাসানের এই পদক্ষেপের সমালোচনা করেন ইসরায়েলের কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্ব। তবে ফিফা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। সংস্থাটি জানায়, ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার স্বীকৃত সদস্য হওয়ায় তাদের পতাকা প্রদর্শন টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘন করে না।

এদিকে, ইসরায়েলি কোচ লিওর মোর ইয়োসেফের হোসাম হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো মন্তব্যও নতুন বিতর্কের জন্ম দেয়। আরব অঞ্চলের ক্রীড়া বিশ্লেষক ও মানবাধিকারকর্মীরা এ ধরনের বক্তব্যের সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক ফুটবলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এমন মন্তব্য থেকে বিরত থাকা উচিত।

আমার বার্তা/এমই

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি 'বাতিল' করার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

ইরান যুদ্ধের জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

ইসরায়েলকে উপেক্ষা করে তুরস্ককে এফ–৩৫ দিচ্ছেন ট্রাম্প, ঠেকাতে মরিয়া নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কাছে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনা করছেন বলে জানানোর

নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড়

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের নাজাফে পৌঁছেছে। শহরটিতে একটি শোক র‌্যালির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কের গর্তে আটকে যানবাহন, সরাইলে ২০ কিলোমিটার যানজট

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাবি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

সংঘর্ষের পর কর্মবিরতিতে ওসমানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা

রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড়ধস, ৫ শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল: জামায়াত আমির

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি 'বাতিল' করার ঘোষণা ট্রাম্পের

জুলাই কোনও বজ্রপাত নয়, দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি: তথ্য উপদেষ্টা

বিপৎসীমার ওপরে সাঙ্গু-মাতামুহুরী, স্বল্পমেয়াদি বন্যার আভাস

আর্জেন্টাইন সমর্থকরা দেখাল ইসরায়েলি পতাকা, ভাইরাল ছবি-ভিডিও ঘিরে তোলপাড়

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগ: বদলি হলেন বেবিচক প্রকৌশলী শরিফুল

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

রোনালদো এফেক্ট? পর্তুগাল ও স্বাগতিকদের বিদায়ে টিকিটের বাজারে ধস

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে যা বলছে মিশর

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন ৭৫.৩ শতাংশ মানুষের

ফিফার নিয়ম চরমভাবে লঙ্ঘন করে মিশরের গোল বাতিল করা হয়েছে

অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্ট ভাড়া নিচ্ছেন না মালিকরা