ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

আমার বার্তা অনলাইন:
১৮ জুলাই ২০২৬, ১০:২৮

গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ টেলিগ্রাম অ্যাকাউন্টে জানান, এই দুর্যোগে মোট ৫ হাজার ৬৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা।

গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়।

শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কাজের জন্য ভেনেজুয়েলা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪ কোটি ৬০ লাখ (৩৪৬ মিলিয়ন) ডলার তহবিল ব্যবহার করবে।

তবে এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে আইএমএফ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ভূমিকম্পে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনেই অপরিবর্তিত রয়েছে। দেলসি রদ্রিগেজ এর আগে জানিয়েছিলেন যে, আহতদের বেশিরভাগই ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে ভূমিকম্পের কারণে গৃহহীন হয়ে পড়া প্রায় ২০ হাজার মানুষ বর্তমানে জনাকীর্ণ বিভিন্ন ক্যাম্পে বসবাস করছেন। এর মধ্যে অনেকগুলোতেই পর্যাপ্ত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব রয়েছে।

হরমুজের বিকল্প চালু করছে ইরাক, ডজনের বেশি চুক্তি স্বাক্ষর

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। এতে

অনশনরত সোনম ওয়াংচুককে ‘সিনেমা স্টাইলে’ তুলে নিয়ে গেল পুলিশ

দিল্লির যন্তর মন্তরে ভোরের আলো মাত্র ফুটেছে। ঠিক তখনই এক রুদ্ধশ্বাস অভিযানের সাক্ষী হলো ভারতের

তাপপ্রবাহে ইউরোপের একটি দেশে ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু

চলতি গ্রীষ্মকালে ইউরোপজুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত ১৫

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার (১৭ জুলাই) টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণসংকটের সমাধানে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ার আহ্বান

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কি চলতি মাসেই

শিক্ষামন্ত্রীকে নিজ এলাকায় পেয়ে যে দাবি জানালেন নওগাঁর এমপি

মুসলিমদের আল্লাহর নামগুলোর জ্ঞান অর্জনের আহ্বান কাবার ইমামের

সোলার পিভি নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট উন্নয়নে সমঝোতা স্মারক

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

হরমুজের বিকল্প চালু করছে ইরাক, ডজনের বেশি চুক্তি স্বাক্ষর

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় তিন বছর বাড়ানোর আহ্বান

মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও

অনশনরত সোনম ওয়াংচুককে ‘সিনেমা স্টাইলে’ তুলে নিয়ে গেল পুলিশ

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

তাপপ্রবাহে ইউরোপের একটি দেশে ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু

রংপুরে অতি ভারী বৃষ্টির আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

শুভকামনা জানালেও ইয়ামালকে ইতিহাস গড়তে দিতে নারাজ মেসি

কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ জন

বর্ষায় উপভোগ করুন ইলিশ মাছের কাঁচা মাখা

ইরানে বেসামরিক স্থাপনায় মার্কিন হামলায় নিহত ৩৮, আহত চার শতাধিক