ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

সোলার পিভি নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট উন্নয়নে সমঝোতা স্মারক

আমার বার্তা অনলাইন:
১৮ জুলাই ২০২৬, ১২:১১

নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট উন্নয়নের সম্ভাবনা অনুসন্ধানে এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেড এবং গ্রিন অ্যান্ড ব্লু প্ল্যানেট সল্যুশনস কো., লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চট্টগ্রামের বারকোড ফুড জাংশন-এ আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে পিডব্লিউসি জাপান, গ্রিন অ্যান্ড ব্লু প্ল্যানেট সলিউশনস এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি মতবিনিময় সভা ও শিল্পকারখানা পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় অতিথিরা এন. মোহাম্মদ গ্রুপ-এর উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিবেশবান্ধব উদ্যোগে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বিশেষভাবে প্লাস্টিক ক্রেডিট, এন. মোহাম্মদ গ্রুপের আসন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট উন্নয়নের সম্ভাবনা এবং পরিমাপযোগ্য কার্বন নিঃসরণ হ্রাসের মাধ্যমে কার্বন ক্রেডিট অর্জনের বিভিন্ন সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এন. মোহাম্মদ গ্রুপের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মনজুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল হক, এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।

অপরদিকে সফরকারী প্রতিনিধিদলে পিডব্লিউসি জাপানের ইউজি ইয়োশিদা, গ্রিন অ্যান্ড ব্লু প্ল্যানেট সলিউশনসের কেনইচি উয়েয়ামা, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির একজন প্রতিনিধি।

এন. মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মো. মনজুরুল হক বলেন, দায়িত্বশীল শিল্পায়ন ও টেকসই উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। তার মতে, এই সমঝোতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত টেকসই চর্চাকে গ্রুপের উৎপাদন ও জ্বালানি কার্যক্রমের সঙ্গে আরও কার্যকরভাবে একীভূত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল হক বলেন, এন. মোহাম্মদ গ্রুপ ধারাবাহিকভাবে পুনর্ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি, সম্পদের দক্ষ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থায় বিনিয়োগ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, গ্রিন অ্যান্ড ব্লু প্ল্যানেট সলিউশন্সের কারিগরি দক্ষতা এবং পিডব্লিসি জাপান ও জাইকার প্রতিনিধিদের সম্পৃক্ততা গ্রুপকে তাদের টেকসই উদ্যোগের মাধ্যমে পরিমাপযোগ্য পরিবেশগত মূল্য সৃষ্টির কার্যকর পথ নির্ধারণে সহায়তা করবে।

স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান কারিগরি আলোচনা, সম্ভাব্যতা যাচাই এবং পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ করে এন. মোহাম্মদ গ্রুপের আসন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে

নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট উন্নয়নের সম্ভাবনা মূল্যায়ন এবং প্লাস্টিক ক্রেডিট ও কার্বন ক্রেডিট সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার সুযোগগুলো যৌথভাবে অনুসন্ধান করা হবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে এন. মোহাম্মদ গ্রুপ পরিবেশগত প্রভাব হ্রাস, সম্পদের দক্ষ ব্যবহার বৃদ্ধি এবং বাংলাদেশে একটি আরও টেকসই ও স্বল্প-কার্বনভিত্তিক শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

ঋণসংকটের সমাধানে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ার আহ্বান

মধ্যপ্রাচ্য সংকট ও অন্যান্য বৈশ্বিক অভিঘাতের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান রাজস্ব চাপ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, দেশে ভরি কত?

আন্তর্জাতিক বাজারে গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় দরপতন ঘটেছে সোনার।  বাজার বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অব্যাহত পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে তেলের বাজারে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪২৮৮ কোটি টাকা, খরচ বেড়েছে ১১ শতাংশ

দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগের স্থায়ী সমাধান করতে চায় সরকার: সালাহউদ্দিন আহমদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম, শপথ নিচ্ছেন কবে?

আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ বিদেশি আগ্নেয়াস্ত্র

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে ৩ শিশুর মৃত্যু

অবশেষে উঠে এল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের গল্প

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ

ঋণসংকটের সমাধানে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ার আহ্বান

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কি চলতি মাসেই

শিক্ষামন্ত্রীকে নিজ এলাকায় পেয়ে যে দাবি জানালেন নওগাঁর এমপি

মুসলিমদের আল্লাহর নামগুলোর জ্ঞান অর্জনের আহ্বান কাবার ইমামের

সোলার পিভি নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট উন্নয়নে সমঝোতা স্মারক

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

হরমুজের বিকল্প চালু করছে ইরাক, ডজনের বেশি চুক্তি স্বাক্ষর

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় তিন বছর বাড়ানোর আহ্বান

মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও

অনশনরত সোনম ওয়াংচুককে ‘সিনেমা স্টাইলে’ তুলে নিয়ে গেল পুলিশ

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

তাপপ্রবাহে ইউরোপের একটি দেশে ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু