ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

শুভকামনা জানালেও ইয়ামালকে ইতিহাস গড়তে দিতে নারাজ মেসি

আমার বার্তা অনলাইন:
১৮ জুলাই ২০২৬, ১০:৩৯

২০০৭ সালে বার্সেলোনায় এক চ্যারিটি ফটোশুটে পাঁচ মাস বয়সী এক শিশুকে গোসল করিয়েছিলেন লিওনেল মেসি। দেড় যুগ আগের সেই ঘটনাই এখন ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে আলোচনার কেন্দ্রে। কারণ, শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন স্পেনের লামিন ইয়ামাল। দুজনের প্রথম সাক্ষাতের সেই স্মৃতি রোমন্থন করেছেন মেসি। পাশাপাশি জানিয়েছেন, ইয়ামালকে ইতিহাস গড়তে না দেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করবেন তারা।

আগামী রোববার রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে ফুটবল মাঠে প্রথমবারের মতো লড়বেন মহাতারকা মেসি ও ইয়ামাল। ৩৯ বছর বয়সী মেসির জন্য এটিই হতে পারে বিশ্বমঞ্চে শেষবার খেলা। তার সামনে সুযোগ আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ তারকা যুক্ত করার। অন্যদিকে, স্পেনের সবচেয়ে বড় তারকা এখন ১৯ বছর বয়সী তরুণ ইয়ামাল। নিজের দলকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দিতে প্রস্তুত তিনিও।

মেসি ও ইয়ামালের ছবিগুলো ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সময় পুনরায় আলোচনায় আসে। ইয়ামালের বাবা মুনির নাসরাউই সেসব অনলাইনে পোস্ট করেছিলেন। ছবিগুলো তুলেছিলেন ফটোগ্রাফার হোয়ান মনফোর্ত। আমেরিকান গণমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে পেছনের গল্প জানিয়েছিলেন তিনি। মূলত বার্সেলোনা, ইউনিসেফ ও স্থানীয় সংবাদপত্র দিয়ারিও স্পোর্তের যৌথ উদ্যোগে প্রকাশিত একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্যই ওই ফটোশুট করা হয়েছিল।

বার্সেলোনায় সেই প্রথম সাক্ষাতের পর অনেক সময় গড়িয়েছে। ইয়ামাল এখন ২০২২ বিশ্বকাপজয়ী মেসির যোগ্য উত্তরসূরি হিসেবেই আবির্ভূত হয়েছেন। যদিও ২০০৭ সালের ডিসেম্বরের সেই ঘটনাটি ছিল একেবারেই কাকতালীয়, তবে ছবির প্রমাণ থাকার পরও যেন বিশ্বাস করা কঠিন! পুরো ব্যাপারটিই অসাধারণ হওয়ায় ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে এটি এখন আলোচনার অন্যতম প্রধান বিষয়।

শুক্রবার নিউইয়র্কে সংবাদমাধ্যমের সামনে পুরোনো সেই ছবির প্রসঙ্গ ওঠে। স্মৃতিকাতর হয়ে পড়েন মেসি। দেড় যুগ আগের সেই মুহূর্ত আর আজকের বাস্তবতার অবিশ্বাস্য মেলবন্ধন নিয়ে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, 'সত্যি বলতে, আমাদের ওই ছবিটি পাগলাটে একটা ব্যাপার, কারণ— জীবন তো এমনই, তাই না? সে যখন শিশু ছিল, তখন আমি তার সঙ্গে একটা ছবি তুলেছিলাম, আর আজ আমরা দুজনেই এখানে, বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছি।'

চলতি বিশ্বকাপে চোখ ধাঁধানো ফর্মে থাকা মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় এখন খেলছেন ইয়ামাল। স্বাভাবিকভাবেই স্পেনের এই ফরোয়ার্ডের প্রতি বিশেষ নজর রয়েছে তার। বয়সের ব্যবধান ছাপিয়ে ইয়ামালের প্রতিভায় মুগ্ধতা ঝরেছে তার কণ্ঠে, 'লামিন এক বিশাল প্রতিভা, আমি তাকে অনেক খেয়াল করেছি। কারণ সে এমন একটি ক্লাবে খেলে, যেটিকে আমি ভালোবাসি। আমি সব সময় তার মঙ্গল কামনা করি, আমি সব সময় তার জন্য সেরাটাই চাই।'

তবে মাঠের লড়াইয়ে রেকর্ড আটবারের ব্যালন ডি'অরজয়ী মেসি ছাড় দেবেন না মোটেও। ইয়ামালের সামনে থাকা প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগটি নস্যাৎ করে দিতে সতর্ক তিনি। নিজেদের প্রস্তুতি নিয়ে তার ভাষ্য, 'সে ১৯ বছর বয়সেই বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড় এবং তার পুরো ক্যারিয়ার সামনে পড়ে আছে। তার সামনে ঐতিহাসিক কিছু অর্জন করার একটি দারুণ সুযোগ এসেছে। তবে এবার যাতে তা না ঘটে, তা নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমি শুধু তাকে শুভকামনা জানাতে চাই।'

বার্সেলোনার সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক মেসির। ইয়ামালের সাফল্য তাই পরোক্ষভাবে তাকেও আনন্দ দেয়। সেই উপলব্ধির জায়গা থেকেই এই মহাতারকার সংযোজন, 'নিঃসন্দেহে সে এখন বিশ্বের সেরাদের একজন। আর আমি তাকে অনেক শুভকামনা জানাই, কারণ তার জন্য যেটা ভালো হবে, সেটা বার্সেলোনার জন্যও ভালো হবে।'

মেসি ও ইয়ামালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কিছু হিসাব মতে, এমনটা ঘটার সম্ভাবনা ছিল ৪ হাজার ৮০০ কোটিতে এক ভাগ! তবে সবকিছু ঠিক থাকলে অবিশ্বাস্য রকম বিরল এই ঘটনাটিই সত্যি হতে যাচ্ছে।

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের

বিশ্বকাপে আর্জেন্টিনাকে রেফারির বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে বিতর্ক হয়েছে। শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারের পর

মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও

ফিফা ফুটবল বিশ্বকাপ আর কলম্বিয়ান পপস্টার শাকিরা যেন একে অপরের পরিপূরক। সেই ২০১০ দক্ষিণ আফ্রিকা

মেসির প্রশংসা করার আগে ট্রাম্প বললেন, ‘ফুটবল কিছুটা হলেও আমি বুঝি’

নিউইয়র্কে একটি ফিফা ইভেন্টে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফাইনাল শেষে তিনিই চ্যাম্পিয়ন দলকে তুলে

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা

ফুটবল শুধু মাঠের বিনোদন নয়, এটি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ

ঋণসংকটের সমাধানে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ার আহ্বান

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কি চলতি মাসেই

শিক্ষামন্ত্রীকে নিজ এলাকায় পেয়ে যে দাবি জানালেন নওগাঁর এমপি

মুসলিমদের আল্লাহর নামগুলোর জ্ঞান অর্জনের আহ্বান কাবার ইমামের

সোলার পিভি নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট উন্নয়নে সমঝোতা স্মারক

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

হরমুজের বিকল্প চালু করছে ইরাক, ডজনের বেশি চুক্তি স্বাক্ষর

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের

বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় তিন বছর বাড়ানোর আহ্বান

মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও

অনশনরত সোনম ওয়াংচুককে ‘সিনেমা স্টাইলে’ তুলে নিয়ে গেল পুলিশ

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

তাপপ্রবাহে ইউরোপের একটি দেশে ১৫ দিনে ২০০০ জনের মৃত্যু

রংপুরে অতি ভারী বৃষ্টির আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, হরমুজে তেলের ট্যাংকারে আগুন

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

শুভকামনা জানালেও ইয়ামালকে ইতিহাস গড়তে দিতে নারাজ মেসি

কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ জন

বর্ষায় উপভোগ করুন ইলিশ মাছের কাঁচা মাখা