ই-পেপার সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

মস্কোতে ড্রোন হামলার জবাবে কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ১৩

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৬, ১১:৪৩

রাশিয়ার মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর অটোমোবাইল রিং রোড (MKAD)–এর কাছে ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন। একই সঙ্গে মস্কোর দিকে উড়ে আসা মোট ১৩২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা।

অন্যদিকে, রাশিয়ার চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি জেলায় আগুন ছড়িয়ে পড়েছে। এতে অন্তত তিন জন আহত হবার খবর পাওয়া গেছে। এছাড়া রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ক্রিভি রিহ শহরে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্ডর হানঝা টেলিগ্রামে এ তথ্য জানান।

এর আগে ১৪ আগস্ট এবং ১৫ আগস্টের রাত পর্যন্ত রুশ সামরিক বাহিনীর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন ইউনিট। সাময়িকভাবে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডে একটি রুশ Strela-10 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কয়েকটি গুদাম এবং দুটি কমান্ড পোস্টে ইউক্রেন হামলা চালিয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ টেলিগ্রামে এ তথ্য জানান বলে সংবাদ প্রকাশ করে ইউক্রেনিফর্ম।

ইউক্রেনীয় পক্ষের দাবি অনুযায়ী, এসব হামলা রুশ সামরিক সক্ষমতাকে দুর্বল করার লক্ষ্যে পরিচালিত হয়েছে।

রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা নিয়ে সোবিয়ানিন ম্যাক্স চ্যানেলে লিখেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কোকে লক্ষ্য করে আসা আরও নয়টি ড্রোন ভূপাতিত করেছে। MKAD-এর কাছে তিনজন আহত হয়েছেন। তাদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ও সহায়তা দেওয়া হচ্ছে। ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে জরুরি সেবার কর্মীরা কাজ করছেন।

যুদ্ধের চাপে সংকটে ইরানের অর্থনীতি, দিশেহারা সাধারণ মানুষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ, বন্দর অবরোধ, নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতির চাপে

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য দেশে ফেরত আনতে ভারতের সঙ্গে

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি

জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত। এ জন্য প্রাথমিক বাজেট

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে: এরদোয়ান

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা, আলোচনায় একাধিক নাম

গ্যাসের চাপ বাড়ায় চালু হচ্ছে কারখানা, তবে শঙ্কা কাটেনি

ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী

যুদ্ধের চাপে সংকটে ইরানের অর্থনীতি, দিশেহারা সাধারণ মানুষ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০১: স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন: ডিএফওকে মন্ত্রীর ফোন

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বংশালে হেলমেট গোডাউনে আগুন: সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

ইফুটবল টপআপ সেবা চালু করেছে টার্গেট আইটি

আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: মিয়া গোলাম পরওয়ার

ভয়াবহ ডেভিয়েশনে ইঞ্জিনিয়ার কামালের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ 

‘অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে’

বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভান্ডার তৈরি করেছিল: প্রতিমন্ত্রী আজাদ

অস্ট্রেলিয়ায় শান্তদের ঐতিহাসিক জয়ে ক্রীড়ামন্ত্রী ও বাফুফের অভিনন্দন

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে: এরদোয়ান