ই-পেপার রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

আমার বার্তা অনলাইন:
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬

উত্তর-আটলান্টিক সাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত শক্তিশালী ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ৪ অঙ্গরাজ্য নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ায় প্রবল বর্ষণ, ঝড়ো হাওয়া ও বন্যা শুরু হয়েছে। দুর্যোগের জেরে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যে।

উত্তর-আটলান্টিক সাগর অঞ্চলে উদ্ভুত ঘূর্ণিঝড়কে যুক্তরাষ্ট্রে বলা হয় নর’ইস্টার। মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, শুক্রবার সাগর থেকে ঝড়টি স্থলভাগে উঠে আসার পর থেকে পূর্ব উপকূলে অবস্থিত ১৪টি মার্কিন অঙ্গরাজ্যের বড় অংশজুড়ে— এমনকি রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে মাইন পর্যন্ত তার প্রভাব অনুভূত হচ্ছে। তবে সবচেয়ে বিপর্যয়ের মধ্যে পড়েছে ৪ অঙ্গরাজ্য।

সরকারি-বেসরকারি বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার ঝড় আঘাত হানার পর থেকে এ পর্যন্ত নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট এবং পেনসিলভেনিয়ায় ১ লাখ ১৯ হাজারেরও বেশি বাড়িঘর ও বাণিজ্যকেন্দ্র বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিটি অঙ্গরাজ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে ২৫ হাজারেরও বেশি বাড়িঘর ও বাণিজ্যকেন্দ্র।

এ ছাড়া ঝড়ো আবহাওয়ার কারণে পূর্ব উপকূলের ১৪ অঙ্গরাজ্যে বাতিল হয়েছে ১ হাজার ১৯৯টি ফ্লাইটড এবং শিডিউল সময় পিছিয়েছে আরও ২ হাজার ৪০০ ফ্লাইটের।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস তাদের সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভবানা নেই এবং সোমবার পর্যন্ত নর-ইস্টারের প্রভাবে উপকূলীয় বন্যা, মাঝারি থেকে তীব্র দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করেছে যে, সোমবার পর্যন্ত নর’ইস্টার (শক্তিশালী উপকূলীয় ঝড়) মধ্য-আটলান্টিক ও নিউ ইংল্যান্ড অঞ্চলজুড়ে উপকূলীয় বন্যা, বিপজ্জনক ‘রিপ কারেন্ট’ (উপকূলমুখী শক্তিশালী স্রোত), তীব্র দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাত বয়ে আনবে।

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-তে যোগ দিতে রাজস্থানে এসেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর

ফের অশান্ত মণিপুর, কুকি সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জাতিগত হিংসা। মিয়ানমার সীমান্তের কাছাকাছি কামজং জেলার

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

রাজা ষষ্ঠ মোহাম্মদের নেতৃত্বের প্রশংসা করে জাতিসংঘের ওআইসিভুক্ত দেশগুলোর সম্মেলনে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম

মরক্কোর সাহারার সার্বভৌমত্বে মরিশাস, বলিভিয়া, আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব‍্যক্ত 

জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মরক্কোর পররাষ্ট্র,আফ্রিকান সহযোগিতা ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

বিশ্বমঞ্চের ভাষণ, মেঘনার কান্না: শনিবারের বাংলাদেশ কোন খবর মনে রাখবে?

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

কক্সবাজার নিয়ে বিপাকে রয়েছে সরকার: মীর শাহে আলম

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক লুটের মালামাল উদ্ধার

হাসান-খালেদের বড় অবদানে কাউন্টির প্রথম বিভাগে ফিরল কেন্ট

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

১৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

প্রধানমন্ত্রীকে ভারতে নিতে ঢাকায় এসেছিলেন অজিত দোভাল

২৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

সাংবাদিক দুলালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বিশ্বমানের পর্যটন শিল্প গড়তে সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী 

যুক্তরাজ্যে আগস্টে পোশাক রপ্তানির সাফল্য