ই-পেপার মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ড্রাগ কুইনের ঘরে ঢুকে পুলিশের চোখ কপালে

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৮

ঘটনাটি ভারতের দিল্লিতে। এক মাদক কারবারি ড্রাগ কুইন নিজের নামের সাথে সুবিচার করেছেন। তাকে ভারতের দিল্লিতে মাদক কারবারের অভিযোগে ৪২ বছর বয়সী এই নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক ও আবগারি আইনে ১২টি মামলা রয়েছে। এবার তার বাড়ি থেকে বিপুল পরিমাণ হেরোইন, নগদ টাকা, সোনা-রুপা ও সম্পত্তির কাগজপত্র উদ্ধার হয়েছে। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ৩০ বছর বয়সী এক সহযোগী ও কথিত দেহরক্ষীকেও।

দিল্লি পুলিশের দাবি, গ্রেপ্তার নারী পার্বতী দীর্ঘদিন ধরে আন্তঃরাজ্য মাদক চক্রের সঙ্গে জড়িত। দিল্লি থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত এই চক্রের তদন্তে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর দিল্লির আউটার নর্থ জেলার অ্যান্টি-নারকোটিকস স্কোয়াড নিউ সানোথ কলোনিতে মাদক সরবরাহের একটি নেটওয়ার্কের তথ্য পায়। পরে সেখানে একটি বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। সেখান থেকেই পার্বতী ও তার সঙ্গে থাকা বিকাশ কুমার ওরফে শানুকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় পার্বতীর কাছ থেকে ১ কোটি ৫০ লাখ রুপির বেশি মূল্যের মাদক উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা হয়েছে ১.২০৪ কেজি হেরোইন, ৬৪.৬২ লাখ রুপি নগদ, ৩৫৫ গ্রাম সোনা, ১৬১ গ্রাম রুপা এবং দুটি গাড়ি।

পার্বতীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৬.৬৯ লাখ রুপি নগদ অর্থ, ৩৫৫ গ্রাম সোনা, ১৬১ গ্রাম রুপা এবং চারটি সম্পত্তির রেজিস্ট্রেশন-সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে।

পুলিশের অভিযোগ, মাদক ব্যবসা থেকে পাওয়া অর্থ দিয়েই এসব নগদ অর্থ, গয়না ও সম্পত্তি কেনা হয়েছে। মাদক কারবারের অর্থে পার্বতী একটি বাড়িও নির্মাণ করছিলেন বলে দাবি পুলিশের। তার মালিকানাধীন একটি টাটা হ্যারিয়ার গাড়িও জব্দ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নায়াজের স্ত্রী পার্বতী বাওয়ানার নিউ সানোথ কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। তার স্থায়ী ঠিকানা বাওয়ানার জেজে কলোনিতে। তার সঙ্গে থাকতেন উত্তর দিল্লির বুরারির বাসিন্দা বিকাশ কুমার ওরফে শানু।

পুলিশের দাবি, ৩০ বছর বয়সী বিকাশ পার্বতীর দেহরক্ষী হিসেবে কাজ করতেন।

পার্বতীর বিরুদ্ধে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইন এবং আবগারি আইনে ১২টি মামলা রয়েছে। নরেলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানার পুলিশের রেকর্ডে তার নাম ‘ব্যাড ক্যারেক্টার হিস্ট্রি শিট’-এও রয়েছে।

নতুন মৌসুমে ওমরাহ করেছেন ১২ লাখের বেশি মুসুল্লি 

১০৯টি দেশ থেকে ১২ লাখের বেশি ওমরাহযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা নতুন মৌসুমের ওমরাহযাত্রী । গত বছরের

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় শহর কিয়াউকতাও’র একটি মার্কেটে বোমাবর্ষণ করেছে মিয়ানমারের বিমানবাহিনী। এতে

বর্ণবৈষম্য দূরীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

বর্ণবৈষম্য অবসানে ২৫ বছর আগে বিশ্ব যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ থেকে এখনো অনেক দূরে

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

সাত মাস ধরে চলা যুদ্ধ বন্ধে নতুন করে চেষ্টা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মৌসুমে ওমরাহ করেছেন ১২ লাখের বেশি মুসুল্লি 

মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি টাকা বিল

ড্রাগ কুইনের ঘরে ঢুকে পুলিশের চোখ কপালে

 শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঘুমের আগের দোয়া-জিকির ও আমল’

কে সাক্ষাতের ব্যবস্থা করেন শেখ হাসিনার সঙ্গে মোজাফফরের?

টেকনাফে মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাত, কৃষক মোহাম্মদ আলম গুরুতর আহত

মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা  

অন্নের নিশ্চয়তা থেকে পুষ্টির অধিকার

দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ

বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: হুমায়ুন ক‌বির

বেহেশতের টিকিট বিক্রেতারাই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই: দীনেশ ত্রিবেদী

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

হৃৎপিণ্ডের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিরাপত্তা ঝুঁকিতে নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করল ওপেনএআই

সংস্কারের আসল পরীক্ষা কোথায়?

সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়তে বাংলাদেশ ও অ্যারিজোনা ইউনিভার্সিটির বৈঠক