ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

রাজারবাগে শহিদ পুলিশ সদস্যদের প্রতি নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

আমার বার্তা অনলাইন:
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৬
আইজিপি রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, বুধবার বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সকালে তিনি দায়িত্ব নেন।

গত ২৪ ফেব্রুয়ারি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

জানা যায়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য মো. আলী হোসেন ফকির। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে একবার চাকরিচ্যুত করা হয়। বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মো. আলী হোসেন ফকির। সততা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি। নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন নবনিযুক্ত আইজিপি। এছাড়াও আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসপিবিএনে কর্মরত ছিলেন তিনি।

আমার বার্তা/এমই

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে

চাঁদাবাজি নির্মূল ও বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রব্যমূল্য যাতে কৃত্রিমভাবে বাড়ানো না হয় এবং এ খাতে দীর্ঘ ১০-১৫ বছরের সিন্ডিকেট ভেঙে দেওয়া

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের

সংসদে হাসিনার গণহত্যা-অপশাসনের বিবরণ তুলে ধরবেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১২ মার্চ। শুরুর দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান

চাঁদাবাজি নির্মূল ও বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

সংসদে হাসিনার গণহত্যা-অপশাসনের বিবরণ তুলে ধরবেন রাষ্ট্রপতি

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা

সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায়

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বইমেলা হোক জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের সূতিকাগার: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

রাজারবাগে শহিদ পুলিশ সদস্যদের প্রতি নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

অবশেষে যমুনা অয়েলের তিন মাফিয়া চাকরি থেকে বরখাস্ত

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ: মন্ত্রিসভায় সিদ্ধান্ত

তৌহিদ হোসেন বাদ, ইউএনজিএ সভাপতি পদে নতুন প্রার্থী খলিলুর রহমান

মসজিদুল হারামে এতিম শিশুদের নিয়ে শায়খ সুদাইসের ইফতার

মায়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সিমেন্ট-খাদ্যপণ্যসহ ১৯ জন আটক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান