
যমুনা অয়েল কোম্পানির লিমিটেডের তেল চুরির হোতা তিন মাফিয়াকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই তিন মাফিয়ার বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অপকর্মের ফিরিস্তি নিয়ে আমার বার্তায় একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাঁরা হলেন মিটার অপারেটর মো. আবুল হোসেন, কম্পিউটার অপারেটর মুহাম্মদ এয়াকুব ও গেজার (তেল পরিমাপকারী) জয়নাল আবেদীন ওরফে টুটুল। গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেয় কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানি সূত্র জানায়, মো. আবুল হোসেন যমুনার লেবার ইউনিয়নের সভাপতি। সাত মাস আগে একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন। দুই মাস আগে গ্রেপ্তার হন মো. এয়াকুব। অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত জয়নাল আবেদীন।
যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর মাসুদ তিন কর্মচারীকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে যমুনার এক কর্মকর্তা আমার বার্তাকে বলেন, থানা ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় আবুল হোসেন কারাগারে আছেন। জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হন এয়াকুব। বিধি অনুযায়ী তাঁদের বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় জয়নাল আবেদীনকেও সাময়িক বরখাস্ত করা হয়।
আমার বার্তা/এমই

