ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

আজ ২ মার্চ: যে দিন পতাকায় উচ্চারিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা

আমার বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬, ১০:৪৯

আজ ২ মার্চ শুধু একটি তারিখ নয়, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এটি এক প্রতীকী উচ্চারণের দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। কারফিউ উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেদিন জড়ো হন বিশ্ববিদ্যালয় এলাকায়।

সকালে কলাভবনের সামনে ছাত্র-জনতার বিশাল সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব এবং ডাকসু নেতারা স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে অগ্রাহ্য করে সেই পতাকা উত্তোলন ছিল বাঙালির আত্মনিয়ন্ত্রণের প্রত্যয়ের প্রকাশ। কার্যত এই দিনেই ছাত্রসমাজ ও সাধারণ মানুষ স্পষ্ট বার্তা দেয়, স্বাধীনতার প্রশ্নে আপস নয়।

ঐতিহাসিক এই দিনের স্মরণে আজ (২ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকালে কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আব্দুর রবের উপস্থিত থাকার কথাও রয়েছে অনুষ্ঠানে।

আমার বার্তা /জেএইচ

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উদ্দিন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে

আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২

মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব

কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে সচিব কমিটির সভায়

কারাগারকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন, পুনর্বাসন ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায়

১৮০ দিনের কর্মসূচিতে ইলেকট্রিক বাস-নারীবান্ধব গণপরিবহন অগ্রাধিকার

রাজধানীর গণপরিবহনব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উদ্দিন

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান

আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২

কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে সচিব কমিটির সভায়

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে ইন্টার মায়ামির ইতিহাস

নিখোঁজের ১১ ঘণ্টা পর মিলল স্কুলছাত্রের মরদেহ

১৮০ দিনের কর্মসূচিতে ইলেকট্রিক বাস-নারীবান্ধব গণপরিবহন অগ্রাধিকার

খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত

মানবতাবিরোধী অপরাধ: জামিন মেলেনি সেই আ.লীগ নেতার

আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান: আলী লারজানি

চলছে সেতুর সংস্কারকাজ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত করলো ইরান

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

রমযানের পবিত্রতা রক্ষা ও আত্মশুদ্ধির তাৎপর্য

অভিবাসী ভিসা স্থগিত হলেও ভিজিটর ভিসা চালু রেখেছে যুক্তরাষ্ট্র

‘যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য’— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি

ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৭৪ হাজার