ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাসুম বিল্লাহ’র ‘ক্ষমতার রাজত্ব’ চলছে!

আইন ভেঙে আবাসন ব্যবসা
মোস্তফা সারোয়ার:
০১ মার্চ ২০২৬, ১৫:১৭

সরকারি চাকরিজীবী শব্দটার মধ্যেই এক ধরনের স্পর্শকাতরতা আছে। আর তিনি যদি হন ব্যাংক খাতের নিয়ন্ত্রক-কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, তাহলে তো সেটা আরো বেশি। যা খুশি তাই করতে পারেন না তারা। নানান রকমের নিয়ম-কানুনের বেড়াজালে বাঁধা তাদের জীবনাচরণ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের অভিন্ন এই রীতি মানতে হয়। আমাদের দেশের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালায় স্পষ্টভাবে নিষেধাজ্ঞা রয়েছে কোনো ধরনের লাভজনক ব্যবসায় ব্যাপারে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো ধরনের ব্যবসা করতে চাইলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই তা করতে হবে; নইলে তা বেআইনি কাজ হবে। অথচ এসব আইনি বাধ্যবাধকতার পরোয়া না করে এবং কোনো রকম রাখঢাক না রেখেই আবাসন ব্যবসায় নেমে পড়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা-দম্পতি। নিজেরাই এআই দিয়ে ভিডিও বিজ্ঞাপনচিত্র তৈরি করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করছেন। কমেন্ট বক্সে কারও কোনো জিজ্ঞাসা থাকলে নিয়মিতভাবে জবাবও দিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের নাকের ডগায় এই অবৈধ কারবার চলে আসলেও সবাই যেন চোখে ঠুলি পড়ে আছে। অবশেষে মুখ খুলেছেন সরকারের একজন সিনিয়র সহকারী সচিব। চাঞ্চল্যকর এই ঘটনার বিস্তারিত উঠে এসেছে আমার বার্তার অনুসন্ধানে ।

কে এই মাসুম বিল্লাহ:

এ কে এম মাসুম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক। তার আরেক বড় পরিচয় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একমাত্র সংগঠন ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল’-এর সভাপতিও বটে। তার স্ত্রী আক্তার জাহান সুখীও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক। এই সুখী বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগে (এফআরটিএমডি) কর্মরত। তাদের আবাসন প্রকল্পটি ঢাকার মিরপুরের কালশিতে ১৬৭ শতক জমির ওপর। শুরুতে স্ত্রীর নামে প্রকল্পের নামকরণ করা হয়েছিলো ‘সুখী সিটি’। পরে তাদের বড় মেয়ে মাইশার নামে ‘মাইশা সিটি’ নামকরণ করা হয়েছে।

প্রকল্পের বিজ্ঞাপন ফেসবুকে:

আবাসন প্রকল্প নিয়ে ‘মাসুম বিল্লাহ’র ভেরিফায়েড ফেসবুক পেইজে নিয়মিতভাবে বিজ্ঞাপন প্রচার করে থাকেন । গত বছরের ১৭ এপ্রিল দীর্ঘ একটি স্ট্যাটাসের মাধ্যমে এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। তৎকালীন সময় এ প্রকল্পের নাম ছিলো ‘কন্ডোমিনিয়াম সুখী সিটি’, মিরপুরের কালশি মোড়ের দক্ষিণ পাশে ১৬৭ শতক জমির ওপর যা বাস্তবায়ন হবে। প্রকল্পের মধ্যে কী কী থাকবে, তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন তিনি। সেই বর্ণনা অনুযায়ী– প্রকল্পের পশ্চিমে ১২০ ফুট প্রশস্থ এবং দক্ষিণ পাশে ২০ ফুট প্রশস্থ রাস্তা থাকবে। প্রকল্পের মধ্যে একাধিক ভবন হবে। তবে একেবারে সামনের ভবনের প্রথম ৫তলা হবে শপিং মল। আর ওপরের ১০ তলা হবে আবাসিক ভবন। সব মিলিয়ে এই প্রকল্পে ৩৫০ থেকে ৩৭৫টি ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের আকার হবে ১৬ শ স্কয়ার ফুট। প্রকল্পের মেয়াদ উল্লেখ করা হয়েছে ২০৩০ সালের জুন পর্যন্ত। এরপর মাসুম বিল্লাহ প্রথমে গত বছরের ৬ আগস্ট ও সর্বশেষ ২৪ আগস্ট ফেসবুক পোস্টে তার আবাসন প্রকল্পের একই বিবরণ দিয়ে মাইশা সিটির নামে ভিডিও বিজ্ঞাপনচিত্র তৈরি করে একাধিকবার প্রচার করেন।

মাসুম বিল্লাহ’র সম্পদ অনুসন্ধানে দুদক:

মাসুম বিল্লাহ’র আবাসন ব্যবসা বিষয়ে অনুসন্ধান করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে গত বছরের ২৩ জুলাই সরকারের সিনিয়র সহকারী সচিব মো. ইকবাল হোসেন চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর সদ্য বিদায়ী ড. আহসান এইচ মনসুর বরাবর লিখিত অভিযোগ করেন। তিনি তার অভিযোগপত্রের অনুলিপি দিয়েছেন দুদক চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক নীরব থাকলেও দুদক থেকে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর চিঠি দিয়ে মাসুম বিল্লাহর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, কোন কোন বিভাগে কাজ করেছেন, তার বিস্তরিত তথ্য চেয়েছে। এছাড়া তার কোথায় কী সম্পদ রয়েছে, সেই তথ্যও অনুসন্ধান করছে দুদক। বাংলাদেশ ব্যাংকে দুদকের এই চিঠি আসার পর থেকে অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহর ফেসবুক পেজে আর ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দেখা যাচ্ছে না।

অফিস রুম যেন রাজনৈতিক কার্যালয়:

গত ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মাসুম বিল্লাহর আচারণে অস্বাভাবিক পরিবর্তন আসে। এই পরিবর্তনের পেছনের কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, তার ভাই আলী আহমেদ বিশ্বাস মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক। সেই সুবাদে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে তাদের পারিবারিক যোগাযোগ রয়েছে। মাসুম বিল্লাহ হরহামেশাই এসব পরিচয় দেন। ফেসবুকেও বিভিন্ন রকম রাজনৈতিক পোস্ট করেন তিনি। এরমধ্যেই গত বছরের ২০ নভেম্বর বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন। অফিসার্স কাউন্সিল অফিসের বাইরে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগে বিশাল এক চেম্বার বসিয়েছেন মাসুম বিল্লাহ। বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৩তলায় নিজের অফিস রুমকে যেন রাজনৈতিক কার্যালয় বানিয়েছেন। সেখানে সার্বক্ষণিক নিয়োজিত আছেন দুইজন পিওন।

সাধারণভাবে বাংলাদেশ ব্যাংকের একজন অতিরিক্ত পরিচালকের রুমে অন্যদের বসার জন্য সর্বোচ্চ ৩টি চেয়ার ও দুইজন বসার জন্য একটি সোফাসেট থাকে। তবে মাসুম বিল্লাহর রুমে ২১টি চেয়ার বসানো দেখা গেছে। অথচ বাংলাদেশ ব্যাংকে তিনি যে বিভাগে কর্মরত, সেই বিভাগে তারই ঊর্ধ্বতন কর্মকর্তা (পরিচালক) রুমে সর্বোচ্চ ৯ জন বসার ব্যবস্থা রয়েছে।

সচিবের অভিযোগনামা:

মাসুম বিল্লাহর অনৈতিক ব্যবসা ও কর্মকান্ডের বিষয়ে অনুসন্ধান করে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের সিনিয়র সহকারী সচিব মো. ইকবাল হোসেন চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বরাবর যে লিখিত অভিযোগ করেন, তার অনুলিপি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান, আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান, বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতির চেয়ারম্যান, কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক বরাবর। অভিযোগপত্রে তিনি লিখেছেন, ‘একটি চটকদার বিজ্ঞাপন প্রদান করে সাধারণ মানুষ, বিশেষ করে মিরপুর কালশির মানুষকে বিভ্রান্তিতে ফেলেছেন এই সরকারি কর্মকর্তা। তিনি ১৬৭ শতাংশ জমির উপর প্রায় ৪০০টি ফ্ল্যাট তৈরি, শপিংমল ইত্যাদি স্থাপন করা হবে মর্মে জানান। অধিকন্তু, ব্যাংক ঋণের সুযোগসহ নানারকম সুবিধার কথা উল্লেখ করে বিজ্ঞাপনটিতে বাংলাদেশ ব্যাংককে নানাভাবে উপস্থাপন করেছেন এই কর্মকর্তা৷

তিনি আরো লিখেছেন, ‘সে নিজেও একজন সরকারি কর্মকর্তা। সরকারি কর্মচারী হিসেবে লাভজনক কোনো ব্যবসায়ে যুক্ত হওয়া চাকরিবিধি অনুযায়ী শৃংখলা পরিপন্থী। মাসুম বিল্লাহর এ চটকদার বিজ্ঞাপন, বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতির নাম ব্যাবহার এবং নানাবিধ সুবিধার প্রলোভন দেখানোয় সাধারণ মানুষের ন্যায় তিনি নিজেও বিভ্রান্তিতে পড়েছে।

সরকারি কর্মচারী বিধিমালায় যা আছে:

সরকারি কর্মকর্তা–কর্মচারী কী করতে পারবেন বা পারবেন না- সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা–১৯৭৯ এ তা বলা আছে। এই বিধিমালার ১১, ১২, ১৫, ১৬, ১৭, ২১, ২৭(বি) এবং ৩২ মূলত কী ধরনের ব্যবসায় যুক্ত হওয়া যাবে বা যাবে না, সেই সংশ্লিষ্ট। এসব ধারা অনুযায়ী মোটাদাগে কোনো সরকারি চাকরিজীবী এ ধরনের ব্যবসায় জড়িত হতে পারবেন না। বিধি ১২তে বলা আছে ‘কোনো সরকারি কর্মচারী আবাসিক অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ভবন নির্মাণ করিতে পারিবেন না, যদি না সরকার কর্তৃক পূর্বানুমোদন প্রাপ্ত হয় এবং তাহার জন্য দাখিলকৃত আবেদনে নির্মাণব্যয়ের উৎস প্রকাশ করা হয়।’বিধি ১৬তে বলা আছে, ‘কোন সরকারি কর্মচারী কোন ব্যাংক বা অন্য কোন কোম্পানি স্থাপন, নিবন্ধীকরণ বা ব্যবস্থাপনায় অংশগ্রহণ করিতে পারিবেন না। তবে সমবায় সমিতি স্থাপন, নিবন্ধন ও ব্যবস্থাপনায় অংশগ্রহণ করিতে পারিবেন।’ এই বিধির ১৭(ক)তে বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী সরকারের পূর্ব অনুমোদন ছাড়া সরকারি কাজ ছাড়া অন্য কোনো ব্যবসায বা চাকরিতে জড়িত হতে পারবেন না। তবে ননগেজেটেড সরকারি কর্মচারী সরকারের পূর্ব অনুমোদন ছাড়া তার পরিবারের সদস্যদের শ্রম কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারবেন এবং তা তার সম্পত্তির ঘোষণাপত্রের সাথে দাখিল করতে হবে।

আমার বার্তা/এমই

অবশেষে যমুনা অয়েলের তিন মাফিয়া চাকরি থেকে বরখাস্ত

যমুনা অয়েল কোম্পানির লিমিটেডের তেল চুরির হোতা তিন মাফিয়াকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই

আ.লীগের সাব-রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নাম তার মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহ। খিলগাঁ সাব-রেজিষ্ট্রার।দাপটশালী দুর্নীতিবাজ ও পল্টিবাজ। বিগত আওয়ামী শাসনামলে তার মাস্তানী

আওয়ামী লীগের সুবিধাভোগী তুহিন বিএনপি সাজতে মরিয়া

# প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর বন্ধু পরিচয়ে প্রভাব বিস্তার  # সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিমের সাথে

পরিবহনে দৈনিক চাঁদা আদায় হয় শতকোটি টাকা

চাঁদা দিতে অস্বীকার করায় গেল শুক্রবার দুপুর বিকাল পৌনে ৩টার সময় রাজধানীর  যাত্রাবাড়ি মাছের আড়ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় ইসরায়েলের বেইত শেমেশে অন্তত ৮ জন নিহত

খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন

অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে: মঞ্জু

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

পুরোনো প্রতিশ্রুতির বোঝা আমাদের ওপর চাপাবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা, বিপাকে যাত্রীরা

সরাইল উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

গাজীপুরসহ দেশের ৫ জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

চার হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে পৌনে ৪ লাখ টাকা জরিমানা

ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বিনিয়োগকারীর অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ডিএসইর নতুন প্রবিধান

মধ্যপ্রাচ্যের কয়েক‌টি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের

জুলাই অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের হাসি কি ম্লান হতে শুরু করেছে

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে