ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

আমার বার্তা অনলাইন:
০১ মার্চ ২০২৬, ১৯:১৬
আলিরেজা আরাফি। ছবি : সংগৃহীত

ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি ট্রাম্পের। তার মৃত্যুর পর তেহরান নতুন উত্তরসূরি খোঁজা শুরু করেছে। এরই মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম আলোচনায় এসেছে।

তবে নতুন খবরে জানা গেছে, খামেনির হত্যার পর স্থায়ীভাবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আলিরেজা আরাফি সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের মাধ্যমে ইরানে একটি নতুন অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাঠামো গঠিত হয়েছে বলে জানা গেছে।

রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

অভিভাবক পরিষদের ধর্মীয় নেতা আরাফি অস্থায়ী নেতৃত্ব পরিষদের অংশ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ৮৬ বছর বয়সি খামেনির হত্যার পর দেশে ৪০ দিনের শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) খামেনির ‘খুনিদের’ শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতনিও নিহত হয়েছেন।

আমার বার্তা/এমই

ইরানের হামলায় ইসরায়েলের বেইত শেমেশে অন্তত ৮ জন নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন রোরিং লায়ন’-এর দ্বিতীয় দিনে ভয়াবহ পাল্টা আঘাত হেনেছে

খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের (ব্রেন্ট ক্রুড) দাম আকাশচুম্বী হওয়ার

ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছে। প্রতিশোধমূলক আঘাতের অংশ হিসেবে সরাসরি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় ইসরায়েলের বেইত শেমেশে অন্তত ৮ জন নিহত

খামেনির নৃশংস হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন

অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে: মঞ্জু

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রদূত

পুরোনো প্রতিশ্রুতির বোঝা আমাদের ওপর চাপাবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি

শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা, বিপাকে যাত্রীরা

সরাইল উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

গাজীপুরসহ দেশের ৫ জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

চার হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে পৌনে ৪ লাখ টাকা জরিমানা

ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বিনিয়োগকারীর অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ডিএসইর নতুন প্রবিধান

মধ্যপ্রাচ্যের কয়েক‌টি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের

জুলাই অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনা তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের হাসি কি ম্লান হতে শুরু করেছে

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে