ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ঢাকার খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক

আমার বার্তা অনলাইন:
০২ মার্চ ২০২৬, ১৫:২৮

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ডেঙ্গুর প্রভাব নিয়ন্ত্রণে বন্ধ ও ভরাট হয়ে যাওয়া খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে।

সোমবার (২ মার্চ) মিরপুর এলাকার প্যারিস খাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রশাসক বলেন, পরিকল্পিতভাবে খাল খননের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা হবে। পাশাপাশি খালের দুই পাড়ে পর্যায়ক্রমে হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সুবিধা একসঙ্গে নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, সাংবাদিক ও সাধারণ জনগণের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমাদের কাজকে গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, দীর্ঘদিন বেদখলে থাকা খালগুলো উদ্ধার করার জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে খালগুলো দখলমুক্ত করা হবে।

পরিদর্শনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বৃষ্টি হলেই এই এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। খালগুলো সঠিকভাবে পরিষ্কার ও প্রয়োজনীয় গভীরতা বজায় রাখা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

আমার বার্তা/এমই

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

কোনো সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড থেকে বঞ্চিত হলে তাকে নীতিমালার আওতায় কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ

মন্ত্রীর ভিডিও বার্তা: ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের পাশে রয়েছে সরকার

আন্তর্জাতিক নৌপথে দায়িত্ব পালনরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাতীয় পতাকাবাহী জাহাজ এম. ভি. ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইসরায়েল নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে: ইরান

ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জাতীয় পতাকা জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক: ঢাবি উপাচার্য

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামি আন্দোলনের বিক্ষোভ

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

বিসিআইসির চেয়ারম্যান ও পিডি’র সঙ্গে গোপন সমঝোতায় বাফার ৩৪ সার গুদাম নির্মাণে অনিয়ম

ডিপিএইচই এস্টিমেটর আনোয়ারের টেন্ডার সিন্ডিকেট ও শতকোটি টাকার অনিয়মের অভিযোগ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

বেনাপোল দিয়ে দেশে ফিরল আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

মন্ত্রীর ভিডিও বার্তা: ‘বাংলার জয়যাত্রা’র নাবিকদের পাশে রয়েছে সরকার

ঢাকার খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, ৭ জন আহত

বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করে অনেক কিছু করা সম্ভব: প্রণয় ভার্মা

৭ কলেজ মীমাংসিত বিষয়, দায়িত্ব হস্তান্তর হওয়া পর্যন্ত থাকছেন ঢাবি ভিসি