ই-পেপার শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ফের পয়েন্ট হারিয়ে শিরোপার আশা কঠিন করে তুলল রিয়াল

আমার বার্তা অনলাইন
১১ এপ্রিল ২০২৬, ১১:১১

নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও হোঁচট খেয়েছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। যেখানে গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে তারা হেরেছিল। এবার জিরোনাকে আতিথ্য দিতে নেমেও লস ব্লাঙ্কোসরা পয়েন্ট হারিয়েছে। দ্বিতীয়ার্ধে লিড নেওয়ার পর গোল হজম করে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে আলভারো আরবেলোয়ার দল।

গতকাল (শুক্রবার) রাতে নামার আগে লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে মায়োর্কার কাছে হেরেছিল রিয়াল। ফলে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গেও তাদের ব্যবধান ৬ পয়েন্টে দাঁড়ায়। আবারও পয়েন্ট খোয়ানোয় সেই ব্যবধান আরও বেড়ে শিরোপার দৌড়েও বেশ পিছিয়ে পড়তে পারে লস ব্লাঙ্কোসরা। আজ (শনিবার) রাতে এস্পানিওলের বিপক্ষে লড়বে বার্সা। সেখানে জিতলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৯ পয়েন্ট ব্যবধানে শিরোপার দৌড়ে এগিয়ে যাবে।

যদিও জিরোনার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সই দেখিয়েছেন এমবাপে-ভিনিসিয়ুসরা, তবে ফিনিশিংয়ে তারা ব্যর্থতার পরিচয় দেন। ৬১ শতাংশ পজেশনের পাশাপাশি ২২টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। বিপরীতে জিরোনার ১০ শটের মধ্যে ২টি লক্ষ্যে ছিল। ৫১ মিনিটে রিয়ালকে লিড এনে দেন ফেদরিকো ভালভার্দে, ১১ মিনিট বাদে জিরোনার থমাস লেমার সমতা টানার পর আর স্কোরলাইনে পরিবর্তন আসেনি।

শুরু থেকেই জিরোনাকে চেপে ধরে স্বাগতিকরা। ১০ মিনিটে একাধিক সুযোগ পেয়েও ফিনিশিংয়ে তাদের হতাশ হতে হয়। খানিক বাদে জিরোনার জোরালো শটের মুখে পড়েন রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনকে, তবে তিনি সেটি দারুণভাবে ঠেকিয়েছেন। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের দুর্বল শট এবং ভালভার্দের কোনাকুনি জোরাল শট আটকান জিরোনা গোলরক্ষক পাউলো গাজ্জানিগা। এভাবে বিরতির আগপর্যন্ত সুযোগ হাতছাড়া করেছে রিয়াল।

৫১ মিনিটে ভাঙে ম্যাচের ডেডলক। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে ভালভার্দের বুলেট গতির শট প্রতিপক্ষ গোলরক্ষক হাত ছোঁয়ালেও থামাতে পারেননি। তবে লিড পাওয়ার স্বস্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মাদ্রিদের ক্লাবটি। ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে লেমারের জোরালো শট লুনিনের ঠেকানোর সাধ্য ছিল না। গোল খেয়ে কিছুটা মিইয়ে যায় স্বাগতিক শিবির। এরপর জয় নির্ধারণী গোল পাওয়ার উপযোগী কিছু করতে না পারায় নিজেদের সমর্থকদের কাছেই দুয়ো শুনতে হয় রিয়াল ফুটবলারদের।

ড্রয়ের পর ৩১ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলে বার্সা ৭৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার। আজ রাতে জয় পেলে টানা দ্বিতীয় লা লিগার টাইটেলের পথে এগিয়ে যাবে কাতালানরা।

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

যেকোনো পর্যায়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই বাড়তি উন্মাদনা তৈরি করে। লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ (শনিবার)

কোনো পরিবর্তন ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। সিরিজের প্রথম দুটি

একাই ৯ উইকেট নিয়ে ব্রাজিলিয়ান পেসারের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সেরা বোলিং ফিগারের বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিল নারী দলের পেসার লরা কার্দোসো। পুরুষ

সামনের সারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে লাগবে ৫ লাখ টাকা

আসন্ন ফুটবল বিশ্বকাপে তিন ক্যাটাগরির টিকিটমূল্য প্রকাশ করে আগে থেকেই সমালোচিত ফিফা। কারণ ‘ডায়নামিক প্রাইসিং’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকা যাবে না

বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ: আইসিএবি’র ২২তম সমাবর্তনে তথ্যমন্ত্রী

আওয়ামী আমলে গুণগত উন্নয়ন না হওয়ায় অর্থনীতি বিপর্যস্ত: সেলিম জাহান

জুলাইয়ের প্রতিটি ঘটনার নিরপেক্ষ বিচার নিশ্চিতের আশ্বাস চিফ প্রসিকিউটরের

বিচার বিভাগ নিয়ে অধ্যাদেশ বাতিলের ফল ভালো হবে না: মাসদার হোসেন

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: রয়টার্স

মেধা-মননশীলতায় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর আহ্বান আইজিপির

ইরান-যুক্তরাষ্ট্র গঠনমূলক আলোচনা করবে, আশা ইসহাক দারের

মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা: রয়টার্স

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহ্যবাহী: হাইকমিশনার