ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

আমার বার্তা অনলাইন
২৯ এপ্রিল ২০২৬, ১২:০৫

পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ করতে বৈশ্বিক অঙ্গীকার নবায়ন এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি’র (এনপিটি) ১১তম পর্যালোচনা সম্মেলনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

রাষ্ট্রদূত তার বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার আট দশক পেরিয়ে গেলেও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা এখনো সম্ভব হয়নি। পারমাণবিক অস্ত্রের অব্যাহত বিস্তার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে এবং এটি বৈশ্বিক উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে বলেও জানান তিনি।

নিরস্ত্রীকরণের প্রতি বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং পারমাণবিক অস্ত্রধারী অঞ্চলে অবস্থান করেও স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে।

নিরস্ত্রীকরণে প্রক্রিয়ায় বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, বাংলাদেশ দীর্ঘদিন থেকেই পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে রয়েছে। বাংলাদেশ একটি পরমাণু অস্ত্রধারী অঞ্চলে অবস্থান করেও স্বেচ্ছায় ‘অ-পারমাণবিক রাষ্ট্র’ হিসেবে রয়েছে বলেও তিনি দাবি করেন।

সালাহউদ্দিন নোমান চৌধুরী এনপিটির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রগুলোকে তাদের আইনগত বাধ্যবাধকতা পূরণের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে নিরস্ত্রীকরণ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির সর্বজনীনকরণের ওপর বিশেষ গুরুত্ব দিতে বলেন তিনি।

এছাড়া তিনি আরও বলেন, গঠনমূলক সংলাপ, পারস্পরিক আস্থা বাড়ানো এবং একযোগে বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে পারমাণবিক হুমকিবিহীন একটি নিরাপদ বিশ্ব গড়তে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল। ১৭ সদস্য বিশিষ্ট এই

মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নে সরকারের কার্যক্রম শুরু

মহান মুক্তিযুদ্ধে শহীদদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের লক্ষ্যে সরকার কার্যক্রম শুরু করেছে বলে

রূপপুর প্রকল্পে ৯০% ঋণ রাশিয়ার, ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

আর্থিক দিক থেকে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পাবনার ঈশ্বরদীতে পদ্মা তীরবর্তী এই

বেলারুশের কৃষিখাতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

বেলারুশের কৃষিখাতের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে বেলারুশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নে সরকারের কার্যক্রম শুরু

রূপপুর প্রকল্পে ৯০% ঋণ রাশিয়ার, ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ

বেলারুশের কৃষিখাতের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নতুন কুঁড়িতে আট খেলায় ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

বিশ্বকাপে তারকাদের নিষেধাজ্ঞামুক্ত রাখতে নিয়ম বদলে ফেলল ফিফা

বিরোধী দলের অসুস্থ এমপি রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

খাল খননে বাড়বে কর্মসংস্থান, ফিরবে প্রাকৃতিক ভারসাম্য: পানিসম্পদমন্ত্রী

ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হয়

শ্রম আইন সংশোধন নিয়ে মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের আলোচনা

মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫টি ইট ভাটাকে ত্রিশ লক্ষ টাকা জরিমানা 

সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী

রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী