ই-পেপার শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইএলও’র আন্তর্জাতিক শ্রম সম্মেলনেও সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১১:৪৯

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়ার পর পরই কূটনীতিক ক্ষেত্রে আরেকটি মাইলফলক অর্জনের খবর এলো জেনেভা থেকে। জেনেভায় অনুষ্ঠানরত আন্তর্জাতিক শ্রম সংস্থা’র (আইএলও) বার্ষিক সম্মেলনের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মিসেস নাহিদা সোবহান ১৮৭টি দেশের প্রতিনিধিদের সমর্থন পেয়ে এ পদে নির্বাচিত হন। এই প্রথম কোনো নারী এ ধরনের গুরুত্বপূর্ণ পদে আন্তজার্তিক সম্প্রদায়ের সর্বসম্মত সমর্থন পেলেন।

কূটনৈতিক ক্ষেত্রে একে আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সম্মেলনের গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে বিশ্বে শ্রমখাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক কূটনীতি জোরদারের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা স্বীকৃতি লাভ করলো। ভাইস চেয়ার হিসেবে বাংলাদেশ শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুসমূহে নীতিগত ঐক্যমত প্রতিষ্ঠায় কাজ করবে।

১ জুন থেকে জেনেভায় শ্রম অধিকার ও সামাজিক সুরক্ষা প্রতিপাদ্য নিয়ে দুই সপ্তাহব্যাপী আন্তর্জাতিক শ্রম সম্মেলন শুরু হয়েছে। আইএলও’র সিদ্ধান্ত গ্রহণ ও নীতির্ধারণী প্রক্রিয়ায় আন্তর্জাতিক শ্রম সম্মেলন সর্ব্বোচ্চ ফোরাম। একে বিশ্বের শ্রম সংসদ হিসেবেও অভিহিত করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকার, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিয়ে শ্রমখাতের ভবিষ্যৎ নির্ধারণী বিষয়গুলোর ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। এবার পাঁচ সহস্রাধিক প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করে জেনেভা শহর সরগরম করে তুলেছেন।

আমার বার্তা /জেএইচ

পুলিশের কেউ ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পুলিশ সদস্যের কেউ যদি ট্রাফিক আইন অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

উপ-মহাপুলিশ (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে 'অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক' হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা। বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের সভাপতি পদে জয়লাভের পর দেশে ফিরেছেন পররাষ্ট্র মন্ত্রী ড.

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ইউজিসি’র সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

পুঁজিবাজারকে উদীয়মান বাজারে রূপান্তরের ঘোষণা বিএসইসি চেয়ারম্যানের

পুলিশের কেউ ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

কালো টাকা সাদা করতে নিঃশর্ত ক্ষমা অসাংবিধানিক ও দুর্নীতিসহায়ক: টিআইবি

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

রোববারের মধ্যে আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত

বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন: পানিসম্পদ মন্ত্রী

জনমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করছে সংসদ

তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি: মির্জা ফখরুল

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে: স্পিকার

অলাভজনক কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ টানতে ‘রোড শো’ করবে সরকার

আমদানি নয়, লক্ষ্য এখন মাংস রপ্তানি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ জন

স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ: তথ্যমন্ত্রী