ই-পেপার শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপে পানির বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১০:৩৯

বিশ্বকাপের খেলা দেখতে আসা দর্শকদের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। বিশ্বকাপ শুরুর আগে একেবারে শেষ মুহূর্তে নীতিমালায় এই পরিবর্তন আনা হলো।

এর ফলে তৃষ্ণার্ত দর্শকদের স্টেডিয়ামের ভেতরে বোতলজাত পানি কিনতে হবে। গত বুধবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গত মাস পর্যন্তও ফিফার স্টেডিয়ামবিষয়ক আনুষ্ঠানিক আচরণবিধিতে উল্লেখ ছিল, ‘কোনো দ্বিধা ছাড়াই দর্শকেরা স্টেডিয়ামের ভেতরে সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন।’

কিন্তু ‘দ্য অ্যাথলেটিক’ গত বুধবার জানায়, সেই নির্দেশিকা পাল্টে এখন পুনর্ব্যবহারযোগ্য বোতল বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফিফার হালনাগাদ করা আচরণবিধিতে বলা হয়, ‘কোনো প্রকার সংশয় ছাড়াই জানানো যাচ্ছে যে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামের ভেতরে আনা যাবে না।’

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র জানান, নিরাপত্তার স্বার্থে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। বিশ্বকাপের বেশ কয়েকটি ভেন্যুতে আগে থেকেই পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল।

বিবৃতিতে বলা হয়, ‘খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় ফিফা প্রতিশ্রুতিবদ্ধ। খেলোয়াড় ও দর্শকদের যেকোনো ধরনের ঝুঁকি ও চোট থেকে রক্ষা করতেই বোতল নিষিদ্ধ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘নিরাপত্তার কথা বিবেচনা করে বেশ কয়েকটি ভেন্যুতে আগে থেকেই বাইরের বোতল আনা নিষিদ্ধ ছিল। ফিফা এখন টুর্নামেন্টের সব স্টেডিয়ামেই এই নিয়ম কার্যকর করছে।’

ফিফা আরও জানিয়েছে, স্টেডিয়াম প্রাঙ্গণে কৃত্রিম কুয়াশা তৈরির যন্ত্র, ফ্যান, পানি পানের ব্যবস্থা এবং কুলিং টেন্টের (ঠান্ডা হওয়ার জায়গা) ব্যবস্থা থাকবে। এ ছাড়া স্টেডিয়ামের ভেতরে বোতলজাত পানি এমন দামে বিক্রি করা হবে, যা ‘ওই সব ভেন্যুতে আয়োজিত অন্যান্য ইভেন্টে পানির দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। স্টেডিয়ামগুলোতে দর্শকেরা প্রচণ্ড তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে বিশেষজ্ঞরা সতর্ক করার পরও ফিফা এ নিয়ম পরিবর্তন করল।

গত মাসে ‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’ গবেষণা সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে ধারণা করা হয়েছে, বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ২৬টি ম্যাচই এমন আবহাওয়ায় অনুষ্ঠিত হতে পারে, যেখানে ‘ওয়েট বাল্ব গ্লোবাল টেম্পারেচার’ (ডব্লিউবিজিটি) ২৬ ডিগ্রি ছাড়িয়ে যাবে।

ডব্লিউবিজিটি হলো মানুষের শরীরে তাপমাত্রার চাপের একটি পরিমাপক পদ্ধতি, যা মূলত তাপমাত্রা, আর্দ্রতা, বাতাস ও সূর্যালোকের তীব্রতার ওপর ভিত্তি করে হিসাব করা হয়।

গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও দর্শকেরা প্রচণ্ড গরমের অভিযোগ করেছিলেন। সে সময়ও স্টেডিয়ামের ভেতরে পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি পাননি সমর্থকেরা।

আমার বার্তা /জেএইচ

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন জেমস প্যামেন্ট। তবে গেল মাসে পাকিস্তানের

শন টেইট না থাকায় তাসকিন-মুস্তাফিজদের কোচ তালহা

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট আর বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান না বলে কয়েকদিন

বাংলাদেশে দুই প্রতিনিধি পাঠানোর কারণ জানাল আইসিসি

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। তবে অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি

নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে চোখ রাঙানি আলজেরিয়ার

টানা তিন বিশ্বকাপে সঠিক ভবিষ্যদ্বানী করা ক্লেমেন্টের (জার্মান অর্থনীতিবিদ ইয়াকিম ক্লেমেন্টের পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস মডেল) পরিসংখ্যান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ইউজিসি’র সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

পুঁজিবাজারকে উদীয়মান বাজারে রূপান্তরের ঘোষণা বিএসইসি চেয়ারম্যানের

পুলিশের কেউ ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

কালো টাকা সাদা করতে নিঃশর্ত ক্ষমা অসাংবিধানিক ও দুর্নীতিসহায়ক: টিআইবি

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

রোববারের মধ্যে আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত

বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন: পানিসম্পদ মন্ত্রী

জনমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করছে সংসদ

তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি: মির্জা ফখরুল

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে: স্পিকার

অলাভজনক কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ টানতে ‘রোড শো’ করবে সরকার

আমদানি নয়, লক্ষ্য এখন মাংস রপ্তানি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ জন

স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ: তথ্যমন্ত্রী