ই-পেপার শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে চোখ রাঙানি আলজেরিয়ার

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১০:৩৩

টানা তিন বিশ্বকাপে সঠিক ভবিষ্যদ্বানী করা ক্লেমেন্টের (জার্মান অর্থনীতিবিদ ইয়াকিম ক্লেমেন্টের পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস মডেল) পরিসংখ্যান মডেল এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছে নেদারল্যান্ডসকে। অর্থাৎ, এই মডেলের পূর্বানুমান অনুযায়ী, আগামী ১৯ জুলাই ফাইনালে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে ডাচরা।

এ্ই ভবিষ্যদ্বানীর কারণে কমলা জার্সির খেলোয়াড়রা একটু বেশি নির্ভার হয়ে পড়ল কিনা কে জানে! বিশ্বকাপ শুরুর মাত্র এক সপ্তাহ আগে প্রস্তুতি ম্যাচে আলজেরিয়ার কাছে হেরে বসেছে তারা। গতকাল রাতে রটারডামে নেদারল্যান্ডসকে ১–০ গোলে হারায় উত্তর আফ্রিকার দলটি। আলজেরিয়ার এই জয় বিশ্বকাপে তাদের গ্রুপসঙ্গী আর্জেন্টিনাসহ অন্যদের জন্যও বড় সতর্কবার্তা।

ম্যাচে প্রত্যাশিতভাবেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ডাচরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টো ৮৬ মিনিটে দুর্দান্ত এক গোলে আলজেরিয়াকে জয় এনে দেন হাজ মুসা। তাঁর বাঁ পায়ের বাঁকানো শট বল জড়ায় জালে।

আন্তর্জাতিক ফুটবলে মুসার প্রথম এই গোলে বিশ্বকাপের আগে ঘরের দর্শকদের সামনে থেকে নেদারল্যান্ডসের বিদায় নেওয়াটা সুখকর হলো না। বিশ্বকাপে খেলতে আজ নিউ ইয়র্কের উদ্দেশে উড়াল দেবে নেদারল্যান্ডস দল।

আলজেরিয়ার পোস্টে দাঁড়িয়ে ম্যাচে দুর্দান্ত খেলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ডাচদের একের পর এক আক্রমণ ঠেকান। ২৮ বছর বয়সী লুকা বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদা সিএফে খেলেন। এমন পারফরম্যান্সে বিশ্বকাপে আলজেরিয়ার পোস্টে দাঁড়ানোর দৌড়ে নিজের অবস্থান আরও শক্ত করলেন লুকা।

আগামী ১৪ জুন রাতে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নেদারল্যান্ডস। ২০ জুন পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইডেন। আর তিউনিসিয়ার বিপক্ষে ডাচরা গ্রুপে শেষ ম্যাচ খেলবে ২৬ জুন।

আলজেরিয়া ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। ২৩ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। আর ২৮ জুন গ্রুপের শেষ ম্যাচে আলজেরিয়ার প্রতিপক্ষ অস্ট্রিয়া।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

আমার বার্তা /জেএইচ

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন জেমস প্যামেন্ট। তবে গেল মাসে পাকিস্তানের

শন টেইট না থাকায় তাসকিন-মুস্তাফিজদের কোচ তালহা

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট আর বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান না বলে কয়েকদিন

বাংলাদেশে দুই প্রতিনিধি পাঠানোর কারণ জানাল আইসিসি

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। তবে অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি

বিশ্বকাপে পানির বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না

বিশ্বকাপের খেলা দেখতে আসা দর্শকদের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ইউজিসি’র সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

পুঁজিবাজারকে উদীয়মান বাজারে রূপান্তরের ঘোষণা বিএসইসি চেয়ারম্যানের

পুলিশের কেউ ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

কালো টাকা সাদা করতে নিঃশর্ত ক্ষমা অসাংবিধানিক ও দুর্নীতিসহায়ক: টিআইবি

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

রোববারের মধ্যে আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত

বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন: পানিসম্পদ মন্ত্রী

জনমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করছে সংসদ

তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি: মির্জা ফখরুল

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে: স্পিকার

অলাভজনক কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ টানতে ‘রোড শো’ করবে সরকার

আমদানি নয়, লক্ষ্য এখন মাংস রপ্তানি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ জন

স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ: তথ্যমন্ত্রী