ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

আগামী হজে অংশ নিতে পারবে না এবারের হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সি

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৬, ১৮:৩২

২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা তিন বছর ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে, এমন এজেন্সিগুলোকে ২০২৭ সালের হজ কার্যক্রম থেকে এক বছরের জন্য বিরত রাখা হবে। এ ছাড়া, চলতি বছর (২০২৬) কোনো হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সিগুলোও আগামী বছরের হজে অংশ নিতে পারবে না।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এসব এজেন্সিকে এক বছরের জন্য হজ কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ২০২৬ মৌসুমে হজ কার্যক্রম পরিচালনার জন্য ৭৫৮টি হজ এজেন্সির নাম যোগ্য তালিকায় প্রকাশ করা হয়েছিল। ওই তালিকার শর্ত অনুযায়ী, কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রী নিবন্ধন না করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে প্রত্যেক এজেন্সিকে কমপক্ষে একজন হজ গাইডের সমসংখ্যক অর্থাৎ ৪৬ জন হজযাত্রী নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়েছিল বলেও এতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী একটি এজেন্সিকে ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। এ সংখ্যা পূরণ হলে অন্য এজেন্সির সঙ্গে সমন্বয় করা যাবে, অন্যথায় হজযাত্রীদের অন্য কোনো এজেন্সিতে স্থানান্তরের মাধ্যমে তাদের হজ পালন নিশ্চিত করতে হবে।

মন্ত্রণালয় জানায়, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা তিন বছর ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে, এমন এজেন্সিগুলোকে ২০২৭ সালের হজ কার্যক্রম থেকে এক বছরের জন্য বিরত রাখা হবে। একই সঙ্গে ২০২৬ সালের যোগ্য তালিকাভুক্ত ৭৫৮টি এজেন্সির মধ্যে যেসব এজেন্সি কোনো হজযাত্রী নিবন্ধন করেনি, সেগুলোকেও আগামী বছরের হজ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

আমার বার্তা/এমই

স্বাধীনতাবিরোধী শক্তিকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয়

জাতীয় সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর নাম সরাসরি উল্লেখ না করে ফ্যাসিস্টদের মতো দলটির রাজনীতি

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও আঞ্চলিক বিষয়ে সহযোগিতা জোরদারের মাধ্যমে দীর্ঘদিনের দ্বিপক্ষীয়

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সরকারের অনেক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি রেড ক্রিসেন্টের সভাপতি ফাতমা মেরিচ ইলমাজ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

স্বাধীনতাবিরোধী শক্তিকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয়

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান প্রতিমন্ত্রী

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কেআইবি ইস্যুতে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, বাকৃবিতে প্রতিবাদ সমাবেশ

আগামী হজে অংশ নিতে পারবে না এবারের হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সি

সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষি খাতে সারের চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

মৃত্যুর ৭১ শতাংশের কারণ অসংক্রামক রোগ, মাঠে নামছে ৩৫ মন্ত্রণালয়

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা

নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন’

সারাদেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১৯৬৯, গুজব রুখতে সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান