ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব

আমার বার্তা অনলাইন:
১৮ জুলাই ২০২৬, ১৮:৪৫
আপডেট  : ১৮ জুলাই ২০২৬, ১৮:৪৬

একটি সুন্দর, সমৃদ্ধ ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ইতিবাচক সামাজিক বিষয়গুলো জনগণের সামনে আরও বেশি করে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ শিবলী।

শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সালেহ শিবলী বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের পাশাপাশি মানুষের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের মারাত্মক অবক্ষয় ঘটেছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু বক্তব্যে নয়, কাজের মাধ্যমেও দৃষ্টান্ত স্থাপন করছেন। সম্প্রতি আর্মি স্টেডিয়ামে শিশুদের এক অনুষ্ঠানে মাঠ থেকে নিজ হাতে প্লাস্টিকের বোতল কুড়িয়ে নেওয়া এবং জাতীয় সংসদে সমাপনী বাজেট বক্তৃতায় বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপের মাধ্যমে তিনি নাগরিক দায়িত্ববোধের একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।

সংসদে প্রধানমন্ত্রীর ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি...’ কবিতাটি উদ্ধৃত করার প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন, এটি মূলত মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়ার একটি বার্তা। এই বার্তা নিজেদের মধ্যে ধারণ করতে পারলে জাতি সাফল্যের পথে আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, সংসদীয় কিংবা অন্য যেকোনো সংবাদ সম্মেলনে অতীতের ‘নেতার বন্দনার অপসংস্কৃতি’ থেকে বর্তমান সরকার সম্পূর্ণ বেরিয়ে এসেছে। এখন আর চাটুকারিতার সুযোগ নেই; বরং অর্থবহ কাজের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে অতীতে অবহেলিত বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণেও প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন।

সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অর্জন হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ উল্লেখ করে সালেহ শিবলী বলেন, বাজেট ঘোষণার পর বাজারে নিত্যপণ্যের দাম বাড়েনি। ক্যানসার ও ডায়ালাইসিসসহ বিভিন্ন জটিল চিকিৎসার ব্যয় কমানো হয়েছে এবং প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা হয়েছে।

এ সময় তিনি বলেন, জনগণের সর্বস্তর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকার তথ্যের বিকেন্দ্রীকরণে কাজ করছে। জেলা তথ্য কর্মকর্তাদের আরও ক্ষমতায়িত করা হচ্ছে, যাতে স্থানীয় সাংবাদিকরা সহজেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।

প্রেস সচিব আরও বলেন, সরকার নির্বাচনী ইশতেহারের ৩১ দফা এবং সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। সরকারের এসব কার্যক্রম গণমাধ্যমের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছাচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) ও শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক, গাজী শাহরিয়ার পামির এবং আশরোফা ইমদাদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ১৮ জুলাই সরকারের পাঁচ মাস পূর্ণ হয়েছে।

আমার বার্তা/এমই

প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

বর্তমান বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার ৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে সরকার

স্বল্প সময়ে সাফল্য অর্জনে নতুন দিগন্তে সরকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’

ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

দুবাইয়ের ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি

অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী

পরীক্ষার হলে কড়াকড়ি নয়, ক্লাসরুমে চাই শিক্ষকের আন্তরিকতা

মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব

বাংলাদেশে সারা পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে: শিক্ষামন্ত্রী

হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো

ডোম ইনো কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

স্বল্প সময়ে সাফল্য অর্জনে নতুন দিগন্তে সরকার: মাহদী আমিন

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ শ্রমিক নিহত, আহত ৪৯ জন

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন

বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ-ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ