ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৬, ১৩:৪৩

আওয়ামী দুর্বৃত্তদের নাশকতাকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বার্গেনিং টুল বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ কথা লেখেন।

পোস্টে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, আজ গণমাধ্যমে খবরে এসেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও ভাঙচুর ঠেকাতে মাঠে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি। খবরে আরও বলা হয়েছে যে, বিরোধীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তারা এমন তথ্য পেয়েছে যে, রাজপথে নিষ্ক্রিয় থেকে সরকারকে চাপে রাখার কৌশল নিয়ে অগ্রসর হবে জামায়াত-এনসিপি।

তিনি আরও লেখেন, ঠিক এ বিষয়ে গত ১০ নভেম্বর আমি বিস্তারিত লিখেছিলাম যে, সরকারকে চাপে রাখার জন্য আওয়ামী দুর্বৃত্তদের নাশকতাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি। তারা এই পরিস্থিতিকে বার্গেনিং টুল বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।

আমি কখনো তথ্য, যুক্তি ও প্রমাণ ছাড়া কথা বলি না মন্তব্য করে রাশেদ খাঁন লেখেন, আজকে গণমাধ্যমে আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে জামায়াত-এনসিপির নিষ্ক্রিয় থাকার খবর আসার পর আশা করি এ বিষয়ে প্রমাণ পেয়েছেন।

আওয়ামী লীগের বিষয়ে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত শুধু জামায়াতের নয় বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, বরং ভারত জামায়াতকে এই প্রলোভন দেখিয়েছে যে, আওয়ামী লীগের বিষয়ে চুপ থাকলে ভবিষ্যতে ক্ষমতায় আসার বিষয়ে ভারত জামায়াতকে সহযোগিতা করবে। আর সেই ফাঁদে পা দিয়েছে জামায়াত। ভারত আ.লীগের অপতৎপরতার বিষয়ে জামায়াতকে নিষ্ক্রিয় রাখার কৌশল নিয়েছে আ.লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার জন্য, জামায়াতকে ক্ষমতায় আনার জন্য নয়।

পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

পেছনের দরজা দিয়ে ফ্যাসিস্টরা নৈরাজ্য সৃষ্টি করছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

খুলনার মতো দেশের অন্যতম বিভাগীয় শহরে গত ১০ মাসে ৭৬টি খুনের ঘটনা ঘটেছে বলে দাবি

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও আমিরুল হিন্দ হযরত মাওলানা সাইয়েদ আরশাদ মাদানির শারীরিক অসুস্থতা ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: সানাউল্লাহ

আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: রিজভী

৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার

হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-ইনু-লতিফরা

সেনাবাহিনী থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে সবজি খাবেন

আবার আইসিসির নির্বাচিত চেয়ারম্যান জয় শাহ

ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় যুবক নিহত

ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত, তারিখ জানানো হবে শিগগিরই