ই-পেপার সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১৩:২০

আয়ারল্যান্ড ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ অনেকটা ভাগ্য নির্ধারণ করে দিলো ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে আফগানরা ৯২ রানে হারিয়েছে আইরিশদের। এই জয়ে রশিদ-ইব্রাহিমরা সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পথ সুগম করেছে। অন্যদিকে, কঠিন হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সরাসরি যোগ্যতা অর্জনের দরজা।

যা দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয়দের জন্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বড় ধাক্কা। আইসিসির এই মেগা ইভেন্টে সরাসরি জায়গা পেতে নির্ধারিত কাট-অফের সময় র‍্যাঙ্কিংয়ে প্রথম আট দলের মধ্যে থাকতে হবে। সেই তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। তাদের লড়াইটা এখন বাংলাদেশের সঙ্গে। আয়োজক হিসেবে সরাসরি টুর্নামেন্টটিতে খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

এই মুহূর্তে ৮৩ রেটিং নিয়ে বাংলাদেশ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে আছে। প্রোটিয়ারা চার নম্বরে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলবে ৯টি দল। ফলে ৯ নম্বরের অবস্থান অক্ষত থাকলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট কাটবে লিটন দাসের দল। ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭, বাংলাদেশের চেয়ে তারা ৬ রেটিং পয়েন্টে পিছিয়ে। সেই ব্যবধান ঘোচানো ক্যারিবীয়দের জন্য প্রায় অসম্ভব বটে!

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত সেরা ৯–এ থাকতে পারলেই ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপ খেলবে। এর আগে তাদের বাকি দুটি ম্যাচ। সেই দুই ম্যাচ তারা খেলবে ভারতের মাটিতে। ফলে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে শাই হোপদের জন্য। ওই সিরিজ জিতলেও নয় নম্বরে থাকাটা কঠিন, যদি না বাংলাদেশ আর পয়েন্ট হারায়। ওই সময়ের মাঝে বাংলাদেশের কোনো ওয়ানডে নেই। ফলে তাদের পয়েন্ট যেমন আর বাড়বে না, তেমনি হারানোরও ঝুঁকি নেই! ফলে ক্যারিবীয়দের ৬ পয়েন্টের ব্যবধান কমানো কার্যত অসম্ভব অবশিষ্ট দুই ম্যাচ জিতলেও।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে জিততে হত। এমনকি আয়ারল্যান্ড যদি আফগানিস্তানকে ৪-১ বা ৫-০ ব্যবধানে সিরিজ হারাতে পারত, তা হলে ওয়েস্ট ইন্ডিজের সামনে সরাসরি যোগ্যতা অর্জনের সম্ভাবনা থাকত। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতেই আফগানিস্তানের ৯২ রানের জয় সেই সম্ভাবনা শেষ করে দিয়েছে। একইসঙ্গে আইরিশদেরও সরাসরি বিশ্বকাপে ওঠার সুযোগ শেষ।

ওয়েস্ট ইন্ডিজের জন্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল, ২০২৩ বিশ্বকাপেও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তারা। সেবার বাছাইপর্বে ব্যর্থ হয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করতে পারেনি উইন্ডিজরা। এবারও সরাসরি যোগ্যতা অর্জন করতে না পারায় সেই দুঃস্বপ্ন ফের সামনে। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে তাদের কোয়ালিফায়ার পর্ব খেলতে হতে পারে। এই পর্বে মোট ১০টি দল অংশ নেবে। তাদের থেকে জায়গা পাবে ৪ দেশ।

জাতীয় ফুটবলারদের ‘ক্ষ্যাপ’ নিয়ে বাফুফে সভাপতির হুঁশিয়ারি

এক মৌসুম শেষে নতুন মৌসুম শুরু হওয়ার বিরতিতে জাতীয় দলের অনেক ফুটবলাররা জেলা পর্যায়ে অনেক

কমলাপুর স্টেডিয়ামে দোকানের চুক্তি বাতিলের নির্দেশ ও প্রশাসককে অব্যাহতি

কয়েক দিন আগে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ দুপুরে

বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে নতুন শঙ্কা

২০২২ সালে শেষবার বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে সরকারের পতনের

বিশ্বকাপে আফগানিস্তান, টিকিট পেতে ভারতের অপেক্ষায় বাংলাদেশ

আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে নবম দল হিসেবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিলো আফগানিস্তান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশ: বিদেশের কেন্দ্রে পাসের হার ৮৮.০৬ শতাংশ

এসএসসি-সমমানের ফল: পাসের হারে শীর্ষে ঢাকা ৭১.৬৩ শতাংশ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

বিদ্যুৎ সংকট চরমে, লোডশেডিং ছাড়াল ৩৬০০ মেগাওয়াট

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১০ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

বিএনপি ক্ষমতায় এলে জাতীয় পার্টি-জামায়াত করেন, উন্নয়ন পাবেন কীভাবে

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন

জাতীয় ফুটবলারদের ‘ক্ষ্যাপ’ নিয়ে বাফুফে সভাপতির হুঁশিয়ারি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আদিবাসী নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে বিএনপি

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমার অনুমতি না দেওয়াসহ ৯ দফা দাবি হেফাজতের

চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বৃক্ষমেলায় ১৬ লাখ চারা বিক্রি, পরম মমতায় রোপণের অনুরোধ মন্ত্রীর