ই-পেপার সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

কমলাপুর স্টেডিয়ামে দোকানের চুক্তি বাতিলের নির্দেশ ও প্রশাসককে অব্যাহতি

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১৬:০৭

কয়েক দিন আগে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ দুপুরে কমলাপুর স্টেডিয়াম আকস্মিক পরিদর্শনে যান। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অসঙ্গতি দেখতে পান।

জাতীয় স্টেডিয়ামের মতো কমলাপুর স্টেডিয়ামেও দোকানপাট রয়েছে। এমনকি অটো রিকশা গ্যারেজও আছে। এতে খেলার পরিবেশ বিঘ্ন ঘটছে। আজ স্টেডিয়াম পরিদর্শনকালে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘স্টেডিয়ামের দোকানের চুক্তি বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভাড়া দরকার নেই। এখানে যে সব ফেডারেশন, ক্লাবের স্থান সংকট তাদের স্থানান্তর করা যেতে পারে।’

জাতীয় স্টেডিয়ামে খেলার পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি কমলাপুর স্টেডিয়ামেও ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে চান ক্রীড়াঙ্গনের অভিভাবক, ‘আমরা স্টেডিয়ামগুলোতে সুন্দর ক্রীড়া পরিবেশ ফিরিয়ে আনতে চাই। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’

কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবল দল, জুনিয়র ফুটবল প্রতিযোগিতা হয়। মাঠে খেলার পর ফুটবলাররা ড্রেসিংরুমে যেতে পারেন না বিদ্যুৎ না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য। এ রকম পরিস্থিতির জন্য কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক শফি কামালকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। শফি কামাল স্টেডিয়ামের প্রশাসক হলেও মূলত জাতীয় ক্রীড়া পরিষদের ক্রিকেট কোচ।

আমার বার্তা/এমই

জাতীয় ফুটবলারদের ‘ক্ষ্যাপ’ নিয়ে বাফুফে সভাপতির হুঁশিয়ারি

এক মৌসুম শেষে নতুন মৌসুম শুরু হওয়ার বিরতিতে জাতীয় দলের অনেক ফুটবলাররা জেলা পর্যায়ে অনেক

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংলাদেশ

আয়ারল্যান্ড ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ অনেকটা ভাগ্য নির্ধারণ করে দিলো ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের একটি ম্যাচ

বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে নতুন শঙ্কা

২০২২ সালে শেষবার বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে সরকারের পতনের

বিশ্বকাপে আফগানিস্তান, টিকিট পেতে ভারতের অপেক্ষায় বাংলাদেশ

আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে নবম দল হিসেবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিলো আফগানিস্তান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশ: বিদেশের কেন্দ্রে পাসের হার ৮৮.০৬ শতাংশ

এসএসসি-সমমানের ফল: পাসের হারে শীর্ষে ঢাকা ৭১.৬৩ শতাংশ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

বিদ্যুৎ সংকট চরমে, লোডশেডিং ছাড়াল ৩৬০০ মেগাওয়াট

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১০ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

বিএনপি ক্ষমতায় এলে জাতীয় পার্টি-জামায়াত করেন, উন্নয়ন পাবেন কীভাবে

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন

জাতীয় ফুটবলারদের ‘ক্ষ্যাপ’ নিয়ে বাফুফে সভাপতির হুঁশিয়ারি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আদিবাসী নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে বিএনপি

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমার অনুমতি না দেওয়াসহ ৯ দফা দাবি হেফাজতের

চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বৃক্ষমেলায় ১৬ লাখ চারা বিক্রি, পরম মমতায় রোপণের অনুরোধ মন্ত্রীর