ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

২৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন
২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪২

আজ শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ● ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৫ জিলকদ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১০৬১ - ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।

১২৭১ - ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।

১৫৫৮ - ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন।

১৭৬২ - রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে। ১৮০০ - লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।

১৮৯৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।

১৯১২ - ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবিতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। ১৯১৬ - ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণঅভ্যুত্থান শুরু।

১৯২৬ - যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়।

১৯৪৫ - সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।

১৯৫৪ - রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দিকে হত্যা করা হয়।

১৯৫৫ - প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়।

১৯৭০ - গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়।

২০১৩ - রানা প্লাজা ট্র‍্যাজিডিতে প্রাণ হারায় ১,১৩৪ জন শ্রমিক এবং আহত হয় আড়াই হাজারেরও বেশি শ্রমিক। এটি ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে পরিচিত।

জন্ম

৭০২ - ইমাম জাফর আল-সাদিক, শিয়া ইমাম।

১৮৬৫ - মুরলীধর বন্দ্যোপাধ্যায়, নারীশিক্ষার পথপ্রদর্শক শিক্ষাবিদ।

১৮৯৭ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৯০৮ - যোসেফ গসলোভস্কি, পোলিশ ভাস্কর।

১৯২৮ - টমি ডোচার্টি, স্কটিশ ফুটবলার এবং পরিচালক।

১৯৩৪ - শার্লি ম্যাকলেইন, মার্কিন অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী, সমাজকর্মী ও লেখক।

১৯৪২ - বারবারা স্ট্রাইস্যান্ড, মার্কিন গায়িকা, গীতিকার,অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা।

১৯৪৬ - ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী কমলা ভাসিন।

১৯৬৪ - জিমোঁ উন্সু, বেনিনীয় অভিনেতা ও মডেল।

১৯৬৮ - এইডান গিলেন, আইরিশ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

১৯৭৩ - শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটার।

১৯৮৭ - ইয়ান ভের্তোনেন, বেলজিয়াম ফুটবলার।

১৯৮৭ - বরুণ ধবন, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

মৃত্যু

১৭৩১ - ড্যানিয়েল ডিফো, ইংরেজ ব্যবসায়ী, লেখক, সাংবাদিক, প্যাম্ফলেট রচয়িতা এবং গোয়েন্দা।

১৯৪২ - দীনানাথ মঙ্গেশকর, মারাঠি মঞ্চ অভিনেতা, নাট্য সঙ্গীতজ্ঞ এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী।

১৯৬৫ - লুইস ড্রেসার, আমেরিকান অভিনেত্রী।

১৯৭২ - যামিনী রায়, বাঙালি চিত্রশিল্পী।

১৯৭২ - ভূপেন্দ্রকিশোর রক্ষিত রায়, ভারতের স্বাধীনতা আন্দোলন-এর অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।

২০০৬ - নাসরীন পারভীন হক, বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী।

২০১১ - সত্য সাঁই বাবা , (পূর্বাশ্রমের নাম সত্যনারায়ণ রাজু) ভারতীয় হিন্দু ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ।

আমার বার্তা/জেএইচ

২৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ● ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৬ জিলকদ ১৪৪৭। আজকের

২৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ● ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৪ জিলকদ ১৪৪৭। আজকের

২২ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ● ০৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩ জিলকদ ১৪৪৭। আজকের

২১ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা  

আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ● ০৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২ জিলকদ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি