ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

আপন রূপে ফিরছে ঢাকা, সকাল থেকেই সড়কে অফিসগামী মানুষের ভিড়

আমার বার্তা অনলাইন
২৯ মার্চ ২০২৬, ১১:১১

ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের টানা ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী সাধারণ মানুষ। ফলে কর্মদিবসের প্রথম দিন সকাল থেকেই রাজধানীর সড়কে ভিড় জমেছে। নগরবাসীর উপস্থিতি আর চলাচলে ঢাকা ফিরে পেয়েছে তার চেনারূপ।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে রাজধানীর আগারগাঁও, শিশুমেলা, কলেজ গেট, শ্যামলী, কল্যাণপুরসহ রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, এদিন সকাল থেকেই মানুষ বিভিন্ন বাসপয়েন্টে দাড়িয়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করছেন। কোনো একটি বাসে পা রাখার জায়গা পেলেই ছুটে যাচ্ছেন তারা। অধিকাংশ গণপরিবহনে যাত্রীর চাপে পা ফেলারও জায়গা থাকছে না। গাড়ির দরজায় ঝুঁকি নিয়ে ঝুলেও নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে ব্যস্ততা দেখা যায় সবার মধ্যে।

এদিকে, বিগত ছুটির দিনগুলোর তুলনায় আজ রাজধানীতে যানচলাচলের চিত্রও ছিল চোখে পরার মতো। সড়কে গাড়ি ও মানুষের উপস্থিতি বেড়েছে কয়েক গুন। ফলে বাস পয়েন্টগুলোতে যানবাহনের জটলা ও কোথাও কোথাও গাড়ির ধীরগতি দেখা গেছে। একই সঙ্গে যানচলাচল স্বাভাবিক রেখে সড়কের গতি ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ করতে দেখা গেছে। ফলে বাস পয়েন্টে দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো গণপরিবহনগুলোকে সরিয়ে দিতে ও প্রধান সড়কে রিকশার প্রবেশ ঠেকাতে কাজ করতে দেখা গেছে।

শ্যামলী বাস পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন আশরাফুল ইসলাম। তিনি বলেন, অফিস যাওয়ার জন্য সকাল সকাল বের হয়েছি। সকাল থেকেই রাস্তার যে অবস্থা। শুধু মানুষ আর মানুষ। এখন পর্যন্ত কোনো গাড়িতে উঠতে পারিনি। প্রতিটি গাড়ির গেটে মানুষ ঝুলছে। আর গাড়ির ভেতরে তো পা রাখার অবস্থাও নেই।

বেসরকারি চাকরিজীবী অনিক। রাজধানীর কলেজগেট বাস পয়েন্টে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ঈদের ছুটির পর দুইদিন অফিস করেছি। বিভিন্ন জায়গায় কাজে যাতায়াত করেছি। আজকে পুরোটাই ভিন্ন। সে সময় সব মানুষ ঢাকাতে না আসার কারণে রাস্তায় গাড়ির চাপ, মানুষের ভিড় কিছুই ছিল না। কয়দিন অফিস করেছি খুব আরামে। কিন্তু আজ রাস্তায় যে অবস্থা, গাড়ির জন্য আর বেশি দেরি করলে ঠিক সময়ে অফিস যেতে পারবো না। লেট হলেই বেতন কেটে দেবে।

গুলিস্তান ধামরাই গণপরিবহনের গেটে ঝুলে থাকা রনি বলেন, ফাঁকা গাড়ির অপেক্ষায় থাকলে আজ আর অফিসে পৌঁছাতে পারবো না। এতদিন ছুটি কাটিয়েছি। ছুটি শেষে আজ প্রথম অফিস করবো। প্রথম দিনই যদি অফিস যেতে লেট হয় তাহলে চাকরি থাকবে? ঝুঁকি নিয়ে হলেও যে কোনো ভাবে অফিস সময়ের মধ্যে অফিসে পৌঁছাতে হবে।

এদিকে গুলিস্তান ধামরাই গণপরিবহনের চালকের সহকারী বলেন, সকাল থেকেই রাস্তায় যাত্রীর চাপ আছে। অফিস খুলছে তো, তাই সবাই গ্রাম থেকে ঢাকায় চলে আসছে। আর সকাল সকাল মানুষ যে পরিমাণে অফিসের জন্য বের হয়েছে, গাড়ির গেটেও পা রাখার জায়গা থাকছে না।

এদিকে সড়কে দ্বায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য বলেন, রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। মানুষের উপস্থিতি বাড়ছে। তাই মানুষের যেন যানজটে ভোগান্তি না হয় সেই চেষ্টা করছি।

তিনি বলেন, অধিকাংশ সময় বাসগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে। যার ফলে পেছনের গাড়িগুলো চলাচল করতে পারে না। জ্যাম লেগে যায়। আমরা কোনো গাড়ি রাস্তায় দাঁড়াতে দিচ্ছি না। একটা নির্দিষ্ট স্থানে গিয়ে গাড়িগুলো যাত্রী ওঠা-নামা করতে পারছে। আর কোনো ধরনের রিকশা, অটোরিকশা রাস্তায় উঠতে দিচ্ছি না।

এদিকে এবারের ঈদুল ফিতরকে কেন্দ্র করে চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে-পরে দুদিন করে মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি ছিল। সে হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচদিন ঈদের ছুটি ছিল। ঈদের আগে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি ও এরপর ঈদের নির্ধারিত ছুটি শুরু হওয়ার আগে মাঝখানে একদিন (১৮ মার্চ) অফিস খোলা থাকলেও পরে ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটির মাধ্যমে টানা সাত দিনের ছুটির ব্যবস্থা করেছিল সরকার। সেই হিসেবে ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছিল ১৭ মার্চ, সরকারি চাকরিজীবীরা ছুটি কাটিয়েছেন ২৩ মার্চ পর্যন্ত।

এরপর ২৪ এবং ২৫ মার্চ অফিস চললেও ২৬ মার্চ থেকে শুরু হয়েছে টানা তিন দিনের ছুটি। ফলে ঈদের পরও ২৪ ও ২৫ তারিখ ছুটি নিয়েছিলেন অনেকে। যার কারণে আরও লম্বা ছুটি উপভোগ করে হাতে সময় নিয়েই ঢাকায় ফিরছেন তারা।

মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর মধ্যবাড্ডা ইউলুপের ব্রিজে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী মোটরসাইকেল আরোহী এক

শাহজালালে কার্গো টয়লেট থেকে ৩৮ কোটি টাকার সোনার বার উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার

তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত

রাজধানীর তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইমন (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি ও স্বাধীনতা দিবসের বিরতি কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরছে রাজধানী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগে সচেতনতামূলক সভা

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগামী সপ্তাহে হরমুজ ও খার্গ দ্বীপ দখলে নিতে পারে আমেরিকা

ফেনীর ২৮ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি তদারকিতে কঠোর নজরদারি

বাংলাদেশে পুলিশের সঙ্গে ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছে মাল্টা

জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি: সংসদে জ্বালানি মন্ত্রী

অভ্যুত্থানকারীদের ওপর হামলাকারী যে বাহিনীরই হোক, বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান কাজ যাচাইয়ের নির্দেশ

নিজ কার্যালয়ে নিয়ে বিরোধীদলীয় নেতার কথা শুনলেন প্রধানমন্ত্রী

‘ট্রাম্প স্বৈরাচারী’, অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করবে

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

গজারিয়ায় অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে খাদ্য গুদাম ও পেট্রোল পাম্প পরিদর্শন

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী