ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

ফেনীর ২৮ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি তদারকিতে কঠোর নজরদারি

আমার বার্তা অনলাইন:
৩০ মার্চ ২০২৬, ১৯:২৮

জ্বালানি তেলের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধে ফেনী জেলার ২৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। গত ২৯ মার্চ রাতে জেলা প্রশাসক মনিরা হকের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় স্থানীয় বাজার স্থিতিশীল রাখতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, জেলার গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

উপজেলা ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা:

ফেনী সদর উপজেলা: স্টার লাইন ফিলিং স্টেশনে (লালপোল) উপজেলা সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, মহিপাল ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, নজির আহমদ ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. হেলাল উদ্দিন, সন্ধানী ফিলিং স্টেশনে উপ-সহকারী প্রকৌশলী মো. আজাদ এবং মুহুরী ফিলিং স্টেশনে উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ ভূঁইয়া। এছাড়াও ফরিদা বখতিয়ার, আব্দুল কুদ্দুস, আব্দুল খালেক, প্রগতি, মা মনি, এম এম ফিলিং স্টেশনসহ ফতেপুর ও তেমুহনীর পাম্পগুলোতে শিক্ষা, কৃষি, পরিসংখ্যান ও আইসিটি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

ফুলগাজী উপজেলা: আলম ট্রেডার্সে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মিহির কান্তি দেবনাথ এবং ভাই ভাই ফিলিং স্টেশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আরমান।

ছাগলনাইয়া উপজেলা: ইকবাল ফিলিং স্টেশনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, সুলতানা ফিলিং স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং মজুমদার ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশীদ।

দাগনভূঞা উপজেলা: দাগনভূঞা ফিলিং স্টেশনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমান মজুমদার, এইচ রহমান ফিলিং স্টেশনে ভাস্কর মজুমদার, সেবা ফিলিং স্টেশনে নুরুল মোস্তফা এবং ইব্রাহিম ও সততা ফিলিং স্টেশনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

সোনাগাজী উপজেলা: মোশাররফ ফিলিং স্টেশনে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হুদা এবং ডাকবাংলা ফিলিং স্টেশনে উপজেলা আইসিটি কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ দায়িত্ব পালন করবেন।

ট্যাগ অফিসারদের বিশেষ নির্দেশনা:

নিযুক্ত কর্মকর্তাদের ফিলিং স্টেশনের দৈনিক মজুদ রেজিস্টার সংরক্ষণ ও যাচাই করতে হবে। ডিপো থেকে সরবরাহকৃত তেল সঠিকভাবে বুঝে নেওয়া, মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিনবার পাম্পগুলো তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২৫ মার্চ জেলা প্রশাসন থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে—রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস ও হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরযানে জ্বালানি তেল সরবরাহ করা যাবে না। এই নির্দেশনা বাস্তবায়নে জেলা পুলিশ ও সেনাবাহিনীও নিয়মিত অভিযান পরিচালনা করছে।

আমার বার্তা/এমই

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগে সচেতনতামূলক সভা

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬ কে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে বালিয়াডাঙ্গীতে

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক

গজারিয়ায় অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে খাদ্য গুদাম ও পেট্রোল পাম্প পরিদর্শন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়  স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান শেষে  মুন্সিগঞ্জ ৩ আসন সংসদ সদস্য ও উপজেলা

হামের লক্ষণ থাকা রোগী বাড়ছে চট্টগ্রামে, বেশিরভাগের নিউমোনিয়া

চট্টগ্রাম বিভাগে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বিভাগটির কক্সবাজার, চাঁদপুর ও কুমিল্লা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগে সচেতনতামূলক সভা

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগামী সপ্তাহে হরমুজ ও খার্গ দ্বীপ দখলে নিতে পারে আমেরিকা

ফেনীর ২৮ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি তদারকিতে কঠোর নজরদারি

বাংলাদেশে পুলিশের সঙ্গে ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছে মাল্টা

জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি: সংসদে জ্বালানি মন্ত্রী

অভ্যুত্থানকারীদের ওপর হামলাকারী যে বাহিনীরই হোক, বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান কাজ যাচাইয়ের নির্দেশ

নিজ কার্যালয়ে নিয়ে বিরোধীদলীয় নেতার কথা শুনলেন প্রধানমন্ত্রী

‘ট্রাম্প স্বৈরাচারী’, অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করবে

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

গজারিয়ায় অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে খাদ্য গুদাম ও পেট্রোল পাম্প পরিদর্শন

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী