ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

ব্যারেলপ্রতি তেলের দাম ১১৬ ডলার ছাড়াল, এশিয়ার শেয়ার বাজারে বড় ধস

আমার বার্তা অনলাইন
৩০ মার্চ ২০২৬, ১০:১৪

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা চরম আকার ধারণ করায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতেও বড় ধরনের ধস নেমেছে।

সোমবার (৩০ মার্চ) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে গেছে, যা গত ১৯ মার্চের পর সর্বোচ্চ।

দশকের ভয়াবহতম এই জ্বালানি সংকটের মূলে রয়েছে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়া এবং ইরানের পক্ষ থেকে মার্কিন স্থল অভিযানের আশঙ্কার খবর।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা যে কোনো মার্কিন স্থল হামলা মোকাবিলায় প্রস্তুত। তেহরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসনের পরিকল্পনা করছে। অন্যদিকে, গত সপ্তাহান্তে ইরান-সমর্থিত হুথিরা প্রথমবারের মতো ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং লেবাননে ইসরাইলি অভিযান সম্প্রসারিত হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। এই উত্তেজনার প্রভাবে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতেও বড় ধরনের ধস নেমেছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ হয় হরমুজ প্রণালি দিয়ে। বর্তমানে এই পথটি কার্যত অচল থাকায় যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, নৌ-চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দাম কমার সম্ভাবনা নেই। অনেক দেশ ইতোমধ্যে জরুরি ভিত্তিতে জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, আগামী ৬ এপ্রিলের মধ্যে ইরান যদি সমুদ্রপথের ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ না সরায়, তবে দেশটির জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হতে পারে। যদিও ট্রাম্প পাকিস্তানের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তির সম্ভাবনার কথা বলেছেন, তবে ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতির জন্য তাদের নিয়ন্ত্রণ মেনে নিতে হবে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, তেলের এই ঘাটতির প্রকৃত প্রভাব কেবল অনুভূত হতে শুরু করেছে। ওনিক্স ক্যাপিটাল গ্রুপের প্রধান নির্বাহী গ্রেগ নিউম্যানের মতে, ইউরোপ এবং অন্যান্য অঞ্চলে তেলের প্রকৃত সংকট আরও প্রকট হবে এবং দাম ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

যদিও পাকিস্তান ও মালয়েশিয়ার মতো কয়েকটি দেশের পতাকাবাহী জাহাজকে ইরান যাতায়াতের অনুমতি দিয়েছে, তবে তা যুদ্ধপূর্ব সময়ের তুলনায় অত্যন্ত নগণ্য। স্বাভাবিক সময়ে যেখানে দৈনিক ১২০টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করত, সেখানে এখন হাতেগোনা কয়েকটি জাহাজ যাতায়াত করছে। - সূত্র: আলজাজিরা।

অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হতো

অতীতের সরকারগুলো রাজনৈতিক স্বার্থ হাসিলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ও এর আকার অতিরঞ্জিত

সাড়ে ৪১ লাখ আয়কর রিটার্ন দাখিল, সময় বাড়াতে ৫০০০ আবেদন

চলতি করবর্ষে আয়কর রিটার্ন দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০

বাণিজ্যের আড়ালে ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে গত এক দশকে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন ডলার অবৈধভাবে

রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইনে আবেদন করার সিস্টেম চালুর পর করদাতাদের কাছ থেকে ব্যাপক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগে সচেতনতামূলক সভা

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগামী সপ্তাহে হরমুজ ও খার্গ দ্বীপ দখলে নিতে পারে আমেরিকা

ফেনীর ২৮ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি তদারকিতে কঠোর নজরদারি

বাংলাদেশে পুলিশের সঙ্গে ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছে মাল্টা

জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি: সংসদে জ্বালানি মন্ত্রী

অভ্যুত্থানকারীদের ওপর হামলাকারী যে বাহিনীরই হোক, বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান কাজ যাচাইয়ের নির্দেশ

নিজ কার্যালয়ে নিয়ে বিরোধীদলীয় নেতার কথা শুনলেন প্রধানমন্ত্রী

‘ট্রাম্প স্বৈরাচারী’, অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করবে

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

গজারিয়ায় অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে খাদ্য গুদাম ও পেট্রোল পাম্প পরিদর্শন

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী