ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

এক-এগারোর আরেক কুশীলব ডিজিএফআই সাবেক প্রধান গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন
৩০ মার্চ ২০২৬, ১১:২২
আপডেট  : ৩০ মার্চ ২০২৬, ১২:০৫
বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা লে. কর্নেল মো. আফজাল নাছের

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত ও বিতর্কিত সময় ‘এক-এগারো’ সরকারের অন্যতম কুশীলব, ডিজিএফআই-এর সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। ডিবির একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, সেনাসমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক নেতাদের ওপর অমানবিক নির্যাতনের নেপথ্যে তিনি অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। বিশেষ করে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতনের সময় তিনি সশরীরে উপস্থিত ছিলেন বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।

এর আগে একই অভিযোগে বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছিল ডিবি। বর্তমানে তারা উভয়েই রিমান্ডে রয়েছেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পেশাগত জীবনে আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার সেনবাগে। এক-এগারো পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়লেন তিনি।

ডিবি সূত্র জানিয়েছে, আফজাল নাছেরকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা তদন্তের স্বার্থে এখনও প্রকাশ করা না হলেও, খুব দ্রুতই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। এই গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির আজ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ

বাংলাদেশে পুলিশের সঙ্গে ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছে মাল্টা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে মাল্টার রাষ্ট্রদূত রিউবেন গাউচির নেতৃত্বে তিন সদস্যের

জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি: সংসদে জ্বালানি মন্ত্রী

বাংলাদেশের জ্বালানি তেলের কোনো ঘাটতি উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান

অভ্যুত্থানকারীদের ওপর হামলাকারী যে বাহিনীরই হোক, বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই অভ্যুত্থানকারী ও সাধারণ জনগণের ওপর যারা সশস্ত্র হামলা চালিয়েছে, সেটা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগে সচেতনতামূলক সভা

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগামী সপ্তাহে হরমুজ ও খার্গ দ্বীপ দখলে নিতে পারে আমেরিকা

ফেনীর ২৮ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি তদারকিতে কঠোর নজরদারি

বাংলাদেশে পুলিশের সঙ্গে ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছে মাল্টা

জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি: সংসদে জ্বালানি মন্ত্রী

অভ্যুত্থানকারীদের ওপর হামলাকারী যে বাহিনীরই হোক, বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান কাজ যাচাইয়ের নির্দেশ

নিজ কার্যালয়ে নিয়ে বিরোধীদলীয় নেতার কথা শুনলেন প্রধানমন্ত্রী

‘ট্রাম্প স্বৈরাচারী’, অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করবে

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

গজারিয়ায় অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে খাদ্য গুদাম ও পেট্রোল পাম্প পরিদর্শন

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী