ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

ময়মনসিংহে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬

আমার বার্তা অনলাইন
৩০ মার্চ ২০২৬, ০৯:৫৫

হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১২ দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।

রোববার (২৯ মার্চ) দুপুর ২টা পর্যন্ত হাসপাতালটির বিশেষায়িত ইউনিটে ৬৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। যা অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি করেছে।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ছয় মাস বয়সী শিশু নুরুন্নবী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একইদিন বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার চরগোবদিয়া গ্রামের সাত মাস বয়সী শিশু লিয়ন মৃত্যুবরণ করে।

লিয়নের বাবা আবদুর রহিম জানান, নিউমোনিয়া থেকে সেরে ওঠার পর শিশুটির শরীরে হামের লক্ষণ দেখা দিলে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে, জামালপুর থেকে আসা দেড় বছরের শিশু তাবাসসুমা আক্তার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মা আফরোজা আক্তার বলেন, হঠাৎ জ্বর ও শরীরে লাল দানা দেখা দিলে তারা দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালের বর্তমান পরিস্থিতি তাকে আরও উদ্বিগ্ন করে তুলেছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, চলতি মাসের মাঝামাঝি থেকে হামে আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় গত ২৪ মার্চ তিনটি মেডিকেল টিম গঠন এবং শিশু ওয়ার্ডে ১০ শয্যার ‘হাম কর্নার’ চালু করা হলেও রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১০৬ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৮ মার্চ, ২৬ মার্চসহ বিভিন্ন সময়ে আরও তিন শিশুর মৃত্যু হয়। সর্বশেষ দুই শিশুর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।

চিকিৎসকরা জানান, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক শিশু নিউমোনিয়া, ডায়রিয়া ও অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে আসছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এমনকি টিকা নেওয়া কিছু শিশুর মধ্যেও সংক্রমণ দেখা যাচ্ছে।

শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আক্তারুজ্জামান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা নিয়মিত নমুনা পরীক্ষা করছেন। টিকাদানে কোনো ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, অতীতে এমন পরিস্থিতি দেখা যায়নি। রোগীদের সুরক্ষায় পৃথক কর্নার চালু করা হয়েছে এবং প্রয়োজনে আইসোলেশন সুবিধা আরও বাড়ানো হবে।

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগে সচেতনতামূলক সভা

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬ কে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে বালিয়াডাঙ্গীতে

ফেনীর ২৮ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি তদারকিতে কঠোর নজরদারি

জ্বালানি তেলের সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অবৈধ পাচার ও চোরাচালান

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক

গজারিয়ায় অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে খাদ্য গুদাম ও পেট্রোল পাম্প পরিদর্শন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়  স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান শেষে  মুন্সিগঞ্জ ৩ আসন সংসদ সদস্য ও উপজেলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগে সচেতনতামূলক সভা

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগামী সপ্তাহে হরমুজ ও খার্গ দ্বীপ দখলে নিতে পারে আমেরিকা

ফেনীর ২৮ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি তদারকিতে কঠোর নজরদারি

বাংলাদেশে পুলিশের সঙ্গে ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছে মাল্টা

জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি: সংসদে জ্বালানি মন্ত্রী

অভ্যুত্থানকারীদের ওপর হামলাকারী যে বাহিনীরই হোক, বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান কাজ যাচাইয়ের নির্দেশ

নিজ কার্যালয়ে নিয়ে বিরোধীদলীয় নেতার কথা শুনলেন প্রধানমন্ত্রী

‘ট্রাম্প স্বৈরাচারী’, অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করবে

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

গজারিয়ায় অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে খাদ্য গুদাম ও পেট্রোল পাম্প পরিদর্শন

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী