ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

আমার বার্তা অনলাইন
০৪ এপ্রিল ২০২৬, ১২:৪৮

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ শুরু হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ১১টায় সংঘর্ষ চলছে। দুই পক্ষের ছোড়া ইট ও দেশীয় অস্ত্রের আঘাতে শতাধিক গ্রামবাসী আহত হয়েছেন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় এই সংঘর্ষ চলছে। হাজার হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চলা এই সংঘর্ষে নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

এর আগে শুক্রবার বিকেল পাঁচটা থেকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংঘর্ষ চলে।

এ সংঘর্ষে এক পক্ষে মনসুরাবাদ গ্রামের লোকজন এবং অন্য পক্ষে ওই ইউনিয়নের খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন নেতৃত্ব দেয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় অধিপত্য নিয়ে ওই তিনটি গ্রামের লোকদের সঙ্গে মনসুরাবাদ গ্রামের লোকদের আগে থেকেই বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জেরে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে খাপুরা গ্রামের এক ব্যক্তি মনসুরাবাদ গ্রামে এলে তাকে মারধর করা হয়।

এ খবর শেনার পর বিকেল থেকে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন জোটবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মনসুরাবাদ বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে ভাঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষের সময় মনসুরাবাদ বাজারের চার-পাঁচটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কয়েক হাজার গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ পাঠিয়েও তাদের শান্ত করা যাচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে স্বনির্ভর করা এবং

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ জন

উন্নয়ন ও জ্বালানি সংকটে বাজেট সহায়তায় সম্মত এআইআইবি: অর্থমন্ত্রী

নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের

প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় দলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

চীনের বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির মূল্য বাড়াতেই হবে: ম. তামিম

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?