ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

আমার বার্তা অনলাইন
০৪ এপ্রিল ২০২৬, ১১:০৫

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে পল কাপুর বলেন, ওয়াশিংটনের বিশেষ কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ঢাকার ওপর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাস করে না বর্তমান মার্কিন প্রশাসন। দুই দেশের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতেই এই বন্ধুত্ব আরও বহুদূর এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দুই দেশের ক্রমবর্ধমান ব্যবসা-বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, কৃষিপণ্য এবং সামরিক ও বেসামরিক নিরাপত্তা সহযোগিতার নানাদিক নিয়ে পল কাপুর বিস্তারিত কথা বলেন। তিনি বিশেষ গুরুত্ব দিয়ে জানান, বাংলাদেশকে সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তিগত সহায়তার সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সবচেয়ে আশাব্যাঞ্জক বিষয় হলো, এই প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীনভাবে ও নিজস্ব নিয়ন্ত্রণে ব্যবহার করতে পারবে। নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বিক সার্বভৌমত্ব সুরক্ষায় এই মার্কিন প্রযুক্তি ঢাকাকে আরও শক্তিশালী করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের আপামর জনগণের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ও এ দেশের মুক্তিকামী জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমেরিকা সবসময় পাশে থাকবে।

বর্ণাঢ্য এই আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উচ্চপদস্থ কূটনীতিক, যুক্তরাষ্ট্র সরকারের প্রভাবশালী প্রতিনিধি এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দুই দেশের বন্ধুত্ব সামনের দিনগুলোতে আরও গভীর হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে শনিবার (৪ এপ্রিল) বিকেলে ‘বিয়ন্ড

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

চলতি বছরের মার্চ মাসে সারাদেশে রাজনেতিক ও নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

বাংলা নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার

নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের

আসন্ন নির্বাচনের আগে ঢাকা শহরের জন্য নতুন করে ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ জন

উন্নয়ন ও জ্বালানি সংকটে বাজেট সহায়তায় সম্মত এআইআইবি: অর্থমন্ত্রী

নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের

প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় দলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

চীনের বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির মূল্য বাড়াতেই হবে: ম. তামিম

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?