ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

আমার বার্তা অনলাইন
০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৭

বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক যুদ্ধ সক্ষমতা যাচাই ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই মহড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব বিমান ঘাঁটি ও ইউনিটগুলোতে একযোগে পরিচালিত হবে।

এর মাধ্যমে মূলত বাহিনীর আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের মূল্যায়ন ও আধুনিক যুদ্ধকৌশলের উন্নয়ন সাধন করা হবে।

আইএসপিআর আরও জানায়, পাঁচ দিনব্যাপী এই মহড়ায় বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা কার্যক্রমকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে আধুনিক এয়ার ডিফেন্স কৌশল, সমন্বিত অপারেশন এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর জোর দেবেন সংশ্লিষ্টরা। মহড়া চলাকালীন বিমানবাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন জটিল কৌশল বা এয়ার ওয়ারফেয়ার ট্যাকটিকস বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে অনুশীলন করবেন।

মহড়ায় বিমানবাহিনীর সকল যুদ্ধবিমান, পরিবহণ বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট এবং সারফেস টু এয়ার মিসাইল ইউনিট সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। পাশাপাশি আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর আনম্যানড এরিয়াল সিস্টেম বা ড্রোনের ব্যবহারও এই মহড়ার অন্যতম আকর্ষণ। বিমানবাহিনীর সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি এটি বাহিনীর পেশাদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে শনিবার (৪ এপ্রিল) বিকেলে ‘বিয়ন্ড

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

চলতি বছরের মার্চ মাসে সারাদেশে রাজনেতিক ও নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

বাংলা নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার

নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের

আসন্ন নির্বাচনের আগে ঢাকা শহরের জন্য নতুন করে ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ জন

উন্নয়ন ও জ্বালানি সংকটে বাজেট সহায়তায় সম্মত এআইআইবি: অর্থমন্ত্রী

নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের

প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় দলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

চীনের বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির মূল্য বাড়াতেই হবে: ম. তামিম

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?