ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

আমার বার্তা অনলাইন
০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৯

ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনও প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

যুদ্ধে লিপ্ত থাকার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘না, মোটেও না। এটি যুদ্ধ। আমরা এখন যুদ্ধের মধ্যে আছি।’ তবে ভূপাতিত বিমানের পাইলট ও ক্রু সদস্যদের উদ্ধারে চলমান তল্লাশি অভিযান নিয়ে বিস্তারিত কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। বিষয়টিকে একটি ‘স্পর্শকাতর সামরিক বিষয়’ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। এনবিসি নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযান নিয়ে সংবাদমাধ্যমের কভারেজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত ২ এপ্রিল একটি বন্ধু রাষ্ট্রের মাধ্যমে ইরানের কাছে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই সূত্রের দাবি, অঞ্চলে মার্কিন বাহিনী ক্রমবর্ধমান উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ার পর এই প্রস্তাব দেওয়া হয়।

ফার্স নিউজ আরও জানায়, ইরান এই প্রস্তাবের কোনও লিখিত জবাব দেয়নি; বরং তারা যুদ্ধক্ষেত্রে ‘ভারী হামলা’ অব্যাহত রাখার মাধ্যমে এর জবাব দিয়েছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার ঘটনার পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে বলে ওই সূত্র উল্লেখ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানে এখন পর্যন্ত দুই হাজারেরবেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন।

এর জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে এই যুদ্ধ বিশ্ববাজার ও এভিয়েশন খাতেও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে।

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালাতে মার্কিন সামরিক বাহিনীকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্দেশ

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ গতকাল শুক্রবার এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, তেহরান যুক্তরাষ্ট্রের

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ইরানের হামলায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু’র মধ্যে একজন এখনও নিখোঁজ। তাকে খুঁজতে শুক্রবার (৩

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ইন্টারনেট সিটির একটি ভবনে আছড়ে পড়েছে প্রতিহত করা ড্রোন বা মিসাইল।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান: এআরএবি সভাপতি

দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার: পানিসম্পদ মন্ত্রী

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২: এইচআরএসএস

ইরানে স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি, নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে

এবার নবর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ জন

উন্নয়ন ও জ্বালানি সংকটে বাজেট সহায়তায় সম্মত এআইআইবি: অর্থমন্ত্রী

নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকার দাবি আবদুস সালামের

প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে

ব্যবসায়ীদের মুখ থেকে সংকটের কথা শুনলেন প্রধানমন্ত্রী, সমাধানের আশ্বাস

প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেন জ্বালানির দাম না বাড়ে: চিফ হুইপ

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় দলের পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

চীনের বিপক্ষে লড়াই করেও হারল বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তা দেবে এআইআইবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে জ্বালানির মূল্য বাড়াতেই হবে: ম. তামিম

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?